বিরাটকেই ফের অধিনায়ক করা উচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, মনে করেন আগরকর

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে ফের বিরাট কোহলিকেই দেখতে চাইছেন অজিত আগরকর। দলের সমস্যা মেটাতে এই মুহূর্তে ফের বিরাটের কাঁধেই অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া উচিত্ বলে মনে করছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। গতবছর আইপিএলেরে দ্বিতীয় মরসুম শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। ২০২১ সালের পরই সেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। নতুন অধিনায়ক না বেছে তাঁকেই সেই দায়িত্বে বহাল দেতে চান আগরকর।

২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নামার আগেই সেই ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষমা করে দিয়েছ্লেন বিরাট কোহলি। এরপরই আইপিএলের ফর্ম্যাট থেকেও অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা শোনা গিয়েছিল বিরাটের মুখ থেকে। আইপিএলের দ্বিতীয় পর্ব আরব আমির শাহীতে শুরু হওয়ার আগেই বিরাট জানিয়েছিলেন যে তিনি ২০২১ মরসুমের পরই বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন।

আর সেই থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন করে চিন্তা বেড়েছে। আসন্ন আইপিএলের ক্রিকেটার নেওয়ার পাশাপাশি অধিনায়কও বাছতে হবে তাদের। কিন্তু আবার পকেটেও বিরাট অঙ্ক নেই। তাই খানিকটা হলেও সমস্যার মধ্যে রয়েছে তারা। এমন পরিস্থিতি অজিত আগরকারের ফের বিরাটকেই অধিনায়ক করার পরামর্শ। যদিও সেই পরামর্শ আরসিবি কর্তারা কতটা মানবে, তা নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যায়না।

বিরাট কোহলিকেই ফের অধিনায়ক করা উচিত্ বলে মনে করেন অজিত আগরকর

ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার এক অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, “আমার মনে হয় যদি বিরাট কোহলি রাজি হয় এবং অধিনায়কত্ব করার মানসিকতা থাকে তবে তাঁকেই আবার অধিনায়ক করে সমস্যা সমাধান করা উচিত্ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর”।

আইপিএলের মঞ্চে বেশ কয়েক মরসুম ধরে সেভাবে পারফরম্যান্স করতে দেখা যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এছাড়াও বেশ কয়েকটি মরসুমে দল গঠনেও সেভাবে খরচ করেনি তারা। দলের টপ অর্ডারই বেঙ্গালুরুর প্রধান ভরসা। কিন্তু বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। সামনে রয়েছে আইপিএলের মেগা নিলাম।

সেখানে ক্রিকেটারদের পাশাপাশি নেতৃত্ব দিতে পারে এমন ক্রিকেটারের জন্যও ঝাঁপাতে হবে আরসিবিকে। কিন্তু বেশ কয়েক মরসুম ধরে কিন্তু সে বিষয়ে তেমনভাবে টাকা ঢালেনি। এবারও যদি সেভাবেই দল করার মানসিকতা তাদের থাকে, তবে বিরাটকে অধিনায়ক করাই সবচেয়ে ভাল সমাধান হিসাবে দেখছেন অজিত আগরকর।

২০১৩ সালে ড্যানিয়েল ভেত্তোরির পর বিরাট কোহলির কাঁধে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরুর অধিনায়কত্বের ভার । এরপর টানা ৮ বছর আইপিএলের মঞ্চে অধিনায়কত্ব সামলান তিনি। এবার সেই দায়িত্ব বিরাট ছেড়েছেন। এখন দেখার আসন্ন মরসুমে নতুন অধিনায়ক নাকি বিরাটের কাঁধেই ফের সেই দায়িত্ব ওঠে।

close whatsapp