মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের জন্য বিশেষ পরামর্শ মিচেল ম্যাকলেনাঘ্যানের

Daniel Sams and Jasprit Bumrah
Daniel Sams and Jasprit Bumrah. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এবারের মরসুমটা েকেবারেই বার যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি তারা। টানা ছয় ম্যাচ হেরে মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের আশাও ক্রমশ কমে চলেছে।  এখনও পর্যন্ত আইপিলের মঞ্চে জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। আর এবার সকলেরই নিশানায় মুম্বইয়ের বোলিং পারফরম্যান্স। মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের উদ্দেশ্যে এবার উপদেশ দিলেন প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স তারকা মিচেল ম্যাকলেনাঘ্যান। দলের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখারই পরামর্শ দিচ্ছেন মিচেল  ম্যাকলেনাঘ্যান।

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হারের পর থেকেই সকলের মুখে তাদের খারাপ বোলিং পারফরম্যান্স নিয়ে আলোচনা। বারবারই শোনা গিয়েছে যে জসপ্রীত বুমরাহ ভাল বোলিং করলেও, মুম্বইয়ে তাঁকে সাহায্য করার মতো কোনও বোলার নেই। বুমরার পাশে এখনও পর্যন্ত কোনও বোলারই সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ। আর তা দেখেই এবার তাদের উদ্দেশ্যে বার্তা প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার মিচেল ম্যাকলেনাঘ্যানের। মুম্বইয়ের বোলিং কোচ একসময়ের সেরা তারকা। তাঁর পরিকল্পনা মতোই চলার পরামর্শ দিচ্ছেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত এবারের আইপিএলে একটিও ম্যাচে জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত খেলেছেন মিচেল ম্যাকলেনাঘ্যান। মুম্বইয়ের সাফল্যের অনযতম গুরুত্বরূর্ণ সদস্য ছিলেন এই তারকা বোলার। রোহিত শর্মাদের হয়ে আইপিএলের মঞ্চে ৭১ টি উইকেটও রয়েছে ম্যাকলেনাঘ্যানের ঝুলিতে। খেলেছেন  ৫৬টি ম্যাচ। মালিঙ্কা, মিচেল জনসনদের পাশে খেলেছেন তিনি।

আর সেই সমস্ত অভিজ্ঞতা থেকেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ দিয়েছেন মিচেল ম্যাকলেনাঘ্যান।তিনি জানিয়েছেন, “আমি সত্যিই খুব ভাগ্যবান ছিলাম যে মালিঙ্গা, বুমরাহদের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলতে পেরেছিলাম সেই দলে। একইসঙ্গে মিচেল জনসনের সঙ্গেও খেলার অবিজ্ঞতাটা ছিল দারুণ। আমার মনে হয় দলে য সমস্ত বাঁ হাতি পেসাররা রয়েছেন তাদের নিজস্ব ভ্যারিয়েশনটা কাজে লাগানো উচিত্। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলব যে বিশ্বাস রাখ”।

আইপিএলের মঞ্চে মিচেল ম্যাকলেনাঘ্যানের ৫৬টি ম্যাচে ৭১ টি উইকেট রয়েছে

তিনি আরও বলেছেন,  এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলিং কোচকে পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। তাঁর কাছে সবসময়ই কোনও না কোনও পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ীই খেল এবং রোহিত ও মহেলা যে স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছে সেটাই কাজে লাগানো উচিত্। টিম প্ল্যান অনুযায়ীই খেলা উচিত্ সকলের।

আগামী ২১ এপ্রিল আইপিএলে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নাবে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের চেন্নাই সুপার কিংস তাদের চির প্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে জিতেই ঘুরে দাঁড়াতে পারে কিনা, তারই অপেক্ষায় সকলে।

close whatsapp