সঞ্জু স্যামসনের দুর্ধর্ষ ব্যাটিংয়ে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ ভারতের দখলে
আপডেট করা - Aug 20, 2022 7:03 pm

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও দুর্ধর্ষ জয় ভারতীয় দলের। একম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। বল হাতে রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন শার্দূল ঠাকুর। আর সেই রাস্তাতেই হেঁটে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে পৌঁছেয় যায় ভারতীয় দল। হারারে-তে জিম্বাবোয়েকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। তবে দীর্ঘদিন পর লোকেশ রাহুল মাঠে ফিরলেও ব্যাট হাতে কিন্তু সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছেন। শেষের দিকে ঝোড়ো ব্যাটিংয়ে নজর কাড়লেন সঞ্জু স্যামসন।
প্রথম ম্যাচে নামতে না হলেও, দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্যাট হাতে নেমে পড়েছিলেন লোকেশ রাহুল। শিখর ধওয়ানকে ওপেন করতেই নেমেছিলেন তিনি। এসিয়া কাপের আগে তাঁর পারফরম্যান্সের দিকেই এদিন নজর ছিল সকলের। কিন্তু লোকেশ রাহুলকে ব্যর্থ হয়েই মাঠে ফিরতে হয়েছে। যদিও শেষপর্যন্ত জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় দলই। বাকিরা সকলে ব্যর্থ হলেও, এদিন সঞ্জু স্যামসনই ভারতীয় দলের জয়ের অন্যতম কারিগড়।
৪৩ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন
তবে প্রথম ম্যাচের মতো ব্যাটিং প্রদর্শন কিন্তু এদিন দেখাতে পারেনি ভারতীয় দল। শুভমন গিলও এদিন ৩৩ রানেই সাজঘরে ফিরেছিলেন। যদিও শেষের দিকে ব্যাটিং করতে নেমে সঞ্জু স্যামসন বেশ আক্রমণাত্মক মেজাজেই ছিলেন।তাঁর চার, ছয়ে ভর করেই সিরিজ জয়টা পাকা করে ফেলল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচ জিতে এখন শুধুই হোয়াইট ওয়াশের লক্ষ্য।
Deepak Hooda has played 16 int'l matches (ODIs/ T20Is) now and India have won each one of them.
This is now the longest winning streak in men's international cricket since a player's debut.#ZIMvIND #INDvsZIM #luckycharm
— Rajneesh Gupta (@rgcricket) August 20, 2022
India extend their winning streak against 🇿🇼
Series in the 🎒 as well! 💪#ZIMvIND pic.twitter.com/GrV5UqvLp8
— Punjab Kings (@PunjabKingsIPL) August 20, 2022
That's that from the 2nd ODI.#TeamIndia win by 5 wickets and take an unassailable 2-0 lead in the series.
Scorecard – https://t.co/RDdvga1BXI #ZIMvIND pic.twitter.com/AeG4OsDPQO
— BCCI (@BCCI) August 20, 2022
Series sealed ✅
India came out with intent and wrapped up the chase with over 24 overs to spare 💪🏼#ZIMvIND pic.twitter.com/YJyFIqz2zN
— Delhi Capitals (@DelhiCapitals) August 20, 2022
প্রথম ম্যাচের মতো এদিনও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। প্রথম ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালেও, এদিন অবশ্য দীপক চাহারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই জায়গায় দলে এসেছিলেন শার্দূল ঠাকুর। দীপক চাহারের অনুপস্থিতি কিন্তু খুব একটা বুঝতে দেননি তিনি। এদিন ভারতীয় দলের হয়ে বল হাতে তিনিই সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। একাই নিয়েছেন ৩ উইকেট।
Series sealed ✅
India came out with intent and wrapped up the chase with over 24 overs to spare 💪🏼#ZIMvIND pic.twitter.com/YJyFIqz2zN
— Delhi Capitals (@DelhiCapitals) August 20, 2022
INDIA WINNN!! 💙🇮🇳
— Mumbai Indians (@mipaltan) August 20, 2022
First series win for KL Rahul as an Indian captain.
— Johns. (@CricCrazyJohns) August 20, 2022
💥🇮🇳 SERIES VICTORY! Congratulations to KL Rahul on winning his first ODI series as captain!
🙌🏻 Good work, team!
📸 Getty • #INDvZIM #ZIMvIND #TeamIndia #BharatArmy pic.twitter.com/nsWwPLMkfA
— The Bharat Army (@thebharatarmy) August 20, 2022
A slight wobble at the top of the order but #TeamIndia manage to chase down the target comfortably and seal a 3rd consecutive ODI series win away from home. 🔥
Well played, boys! 👏🏻#PlayBold #ZIMvIND pic.twitter.com/DnmwzRcj6y
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 20, 2022
জিম্বাবোয়ের তারকা ব্যাটার ইনোসেন্ট কাইয়া, অধিনায়ক রেগিস চাকবভাকে সাজঘলরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। তাঁর দাপটেই ৬১ রানের মধ্যে ৫ উইকেট খুইটে বেশ চাপে পড়ে গিয়েছিল জিম্বাবোয়ে শিবির। সেখান থেকে যদিও আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবোয়ে শিবির। সিকান্দার রাজার উইকেট এদিন নিয়েছেন কুলদীপ যাদব। মাত্র ১৬১ রানেই শেয হয়ে যায় এদিন জিম্বাবোয়ে।
প্রথম ম্যাচের থেকেও কম রানের লক্ষ্য ছিল এদিন ভারতীয় দলের সামনে। কিন্তু গত ম্যাচের মত শুরুটা এদিন করতে পারেনি ভারতীয় দল। বরং শুরুতেই পাঁচ পানে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। শিখর ধওয়ানকে থামতে হয় ৩৩ রানে। শুভমন গিলও ৩৩ রানেই ফিরে যান। সেই জায়গা থেকেই ভারতের হাল ধরেন সঞ্জু স্যামসন। তাঁর আত্রমণাত্মক ইনিংসেই জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ জিতে নেয় ভারতীয় দল।
মাঠে আসার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সঞ্জু স্যামসন। এশিয়া কাপের দলে সুযোগ হয়নি তাঁর। এদিন হয়ত তারও একটা জবাব দিলেন তিন। ৩৯ বলে ৪৩ রানের ইনিংসে সঞ্জু হাঁকিয়েছেন ৪টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি। ৫ উইকেটে বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।