দীপক চাহারকে দ্বিতীয় ম্যাচের দলে না রাখায় সিদ্ধান্তে হতবাক সাবা করিম

Deepak Chahar
Deepak Chahar. (Photo Source: Twitter)

চোট সারিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহার। জিম্বাবোয়ে সফরের পাশাপাশি এসিয়া কাপের দলেও রয়েছেন দীপক চাহার। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রত্যাবর্তনটা কিন্তু বেশ ভালই হয়েছে এই তরুণ ক্রিকেটারের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই দলে রাখা হয়নি দীপক চাহারকে। প্রথম একাদশে তাঁর জায়গায় ভারতীয় দলে এসেছেন শার্দূল ঠাকুর। এই সিদ্ধান্তটাই খানিকটা হতবাক করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক সাবা করিমকে। দীপক চাহারকে কেন প্রথম একাদশে রাখা হয়নি সেটাই বুঝে উঠতে পারছেন না তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দীপক চাহার। এরপরই হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। সেই চোটের কারণে চেন্নাই সুপার কিংসের হয়েও খেলতে পারেননি দীপক চাহার। অবশেষে চোট সারিয়ে এই জিম্বাবোয়ে সফরেই ফিরেছেন ভারতীয় দলের এই তরণ তারকা ক্রিকেটার। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ্ দুর্ধর্ষ পারফরম্যান্স দেখালও, দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁকে বাইরে রেখেই প্রথম একাদশ ঘোষমা করা হয়েছে।

প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন দীপক চাহার

এই সিদ্ধান্ত দেখেই হতবাক হয়েছেন সাবা করিম। এখনও পর্যন্ত কেন দীপুক চাহারকে এই ম্যাচে রাখা হয়নি তার কারণ কিন্তু একেবারেই স্পষ্ট নয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যদি তা হয়, তাহলে অবশ্যই আলাদা ব্যপার। কিন্তু প্রথম ম্যাচে কিন্তু দীপক চাহার শুরুটা খুব একটা খারাপ করেননি। চোট সারিয়ে ফিরেই ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ২৭ রান দিয়ে একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন দীপক চাহার। বল করেছিলেন ৭ ওভার।

এই প্রসঙ্গেই হিন্দুস্তান টাইমসকে সাবা করিম জানিয়েছেন, “দীপক চাহারকে দলে না রাখার সিদ্ধান্তটা বোঝা খানিকটা কঠিন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য টিম ম্যানেজমেন্ট কোনও পরামর্শ দিয়েছে কিনা তা জানা নেই। তবে সেদিকটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। একজন ফাস্ট বোলারের পক্ষে চোট সারিয়ে ফেরার পরই প্রতিটি ম্যাচ খেলার এই ব্যপারটাও কিন্তু খানিকটা হলেও কঠিন একটা বিষয়”।

প্রথম ম্যাচে জিম্বাবোয়ের সেরা তিন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন দীপক চাহার। যদিও ১০ উইকেটে জেতার সৌজন্যে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। কিন্তু দীপক চাহারের ফর্ম যে একইরকম রয়েছে তা বেশ স্পষ্ট। ভারতীয় দলের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন সেই সময়ই নিজেকে প্রমাণ করেছেন দীপক চাহার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে তাঁর সেই অর্ধশতরানের ইনিংস এখনও সকলের মনে টাটকা। সেই দীপক চাহারকে ছাড়া দ্বিতীয় ম্যাচের দল ঘোষণা সাবা করিমকে যথেষ্ট অবাক করেছে।

close whatsapp