প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে জিম্বাবোয়েকে বেকায়দায় ফেললেন দীপক চাহার
পেসারের শিকারের তালিকায় কাইয়া, মারুমানি ও মাধেভেরে
আপডেট করা - Aug 18, 2022 3:54 pm

পেসার দীপক চাহারের জন্য এটি একটি স্মরণীয় প্রত্যাবর্তন হয়েছে, কারণ ১৮ই অগাস্ট বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওডিআইয়ের প্রথমটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেই তাকলাগানো পারফর্ম্যান্স করেছেন তিনি। কেএল রাহুল টস জিতে বোলিং বেছে নেওয়ার পর পেসাররা মেন ইন ব্লুকে ম্যাচে আধিপত্য বিস্তারে সাহায্য করে। বিগত ছয় মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকা দীপক চাহার প্রথম পাওয়ারপ্লেতে দুর্দান্ত পরিসংখ্যান অর্জন করেছেন।
ফেব্রুয়ারিতে তাঁর শেষ ম্যাচের পর প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন চাহার। তাঁর প্রথম তিন ওভারে মাত্র ১০ রান দেন এবং স্বাগতিকদের দ্রুত রান করা থেকে বিরত রাখেন। তৃতীয় ওভারে একটি ব্যর্থ রিভিউয়ের পর, চাহার সপ্তম ওভারে নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে ইনোসেন্ট কাইয়াকে আউট করেন । ওপেনার স্টাম্পের পিছনে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন।
সেই উদযাপনের রেশ মিলিয়ে যেতে না যেতেই, তিনি পরের ওভারে আবার আঘাত হানেন এবং অন্য ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ড্রেসিংরুমে ফেরত পাঠান। অফ-স্টাম্পের বাইরে একটি ফুল ডেলিভারি বোলিং করেছিলেন এবং ব্যাটার প্রলোভিত হয়ে ফাঁদে পা দেন। মারুমানি ড্রাইভ মারার চেষ্টা করলে বল তাঁর ব্যাতের প্রান্তে লাগে এবং আবার স্যামসনের গ্লাভসে জমা পড়ে।
জিম্বাবোয়ের তৃতীয় উইকেটটি নেন মহম্মদ সিরাজ, এবং স্বাগতিকরা তাদের পাওয়ারপ্লে শেষ করে মাত্র ৩১ রানে, সেইসঙ্গে তিন উইকেট হারায়। দ্বিতীয় পাওয়ারপ্লে-র পর প্রথম ডেলিভারিতে চাহার তৃতীয়বারের মতো আঘাত হানেন। রের উইকেটের ইঙ্গিত দিতে হাত তুলতে সময় লাগেনি। একটি সোজা, ফুল ডেলিভারি সরাসরি ব্যাটার ওয়েসলি মাধেভেরের প্যাডে আঘাত করে, এবং মাঠের আম্পায়ার বিশেষ সময় ব্যয় না করে আঙুল তোলেন। মাধেভেরে রিভিউ করার কথা অন্য প্রান্তের ব্যাটার সিকান্দার রাজার সঙ্গে আলোচনা করলেও শেষ অবধি রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
ছয় মাস বাদে দীপক চাহারের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ
চেন্নাই সুপার কিংস কর্তৃক মেগা নিলামে ১৪ কোটি টাকায় বিক্রি হওয়া দীপক চাহার আইপিএল ২০২২-এর একটি ম্যাচেও খেলতে পারেননি এবং পিঠের চোটের কারণে বছরের বেশীর ভাগ সময় তাঁকে বেঙ্গালুরুর এনসিএ-তে কাটাতে হয়েছিল। তিনি দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি হোম সিরিজ, আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সফর এবং অবশেষে ক্যারিবিয়ান সফর থেকে বাদ পড়েন এবং অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফিরে আসার সুযোগ পেয়েছেন।
দীপক চাহারের পারফর্ম্যান্স দেখে প্রশংসা করল টুইটার
It's like he has never been away 😌
Deepak Chahar 💙#ZIMvIND
— Delhi Capitals (@DelhiCapitals) August 18, 2022
Deepak Chahar should be a sure shot selection in the T20 World Cup squad. #ZIMvIND
— Vishesh Roy (@vroy38) August 18, 2022
https://twitter.com/PunjabKingsCult/status/1560186594425851904?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1560186594425851904%7Ctwgr%5E791ef6d30ac5721737d5d8a91f7a3d81258dc1d3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fits-like-he-has-never-been-away-twitter-erupts-seeing-deepak-chahars-wicket-taking-spree-on-international-comeback%2F
Deepak Chahar at no 7 could be our Irfan Pathan like 07 T20 World Cup ✍️ #T20WC2022
— Krishna Khandelwal (@krishnahitman2) August 18, 2022
Deepak Chahar an asset, the reverse swing he's getting with new ball is phenomenal.
India still have time to include him to #AsiaCup2022 squad #ZIMvIND— Abhijeet ♞ (@TheYorkerBall) August 18, 2022
Deepak Chahar should be a permanent member in the ODI XI when fit! Outstanding with the new ball and can bat as well which improves your batting depth! #ZIMvIND
— Anirudh (@OffDrive_) August 18, 2022
#DeepakChahar is well & truly back 🔥 #INDvsZIM #CricketTwitter
— 𝕊ℍ𝔸ℝ𝔸𝔻 🦁 (@sharad__tweets) August 18, 2022
What a comeback 😍🦁#DeepakChahar pic.twitter.com/JKTWYedWh3
— P A N T H E R ™ (@CricSurya07) August 18, 2022
Deepak Chahar and Mohammed Siraj bossed the PowerPlay.
Zimbabwe 31/4.
— C. S. Chiwanza (@CSChiwanza) August 18, 2022
https://twitter.com/Prabhat03471721/status/1560179746730045440?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1560179746730045440%7Ctwgr%5E791ef6d30ac5721737d5d8a91f7a3d81258dc1d3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Fits-like-he-has-never-been-away-twitter-erupts-seeing-deepak-chahars-wicket-taking-spree-on-international-comeback%2F