টি২০ বিশ্বকাপের আগে জিম্বাবোয়ে সিরিজই দীপক চাহারের প্রধান পরীক্ষা, মনে করেন সঞ্জয় মঞ্জরেকর
আপডেট করা - Aug 18, 2022 4:41 pm

চোট সারিয়ে দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহার। জিম্বাবোয়ে সিরিজেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন দীপর চাহার। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেখানে খেলার জন্য যে এশিয়া কাপের মঞ্চই ভারতীয় দলের ড্রেস রিহার্সালের মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। আর এই মঞ্চই দীপক চাহারের টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুযোগ পাওয়ার প্রধান পরীক্ষা বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।
ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিলেন। এরপরই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ তারকা ক্রিকেটার। এরপর থেকেই আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। একইরকমভাবে আইপিএলের মঞ্চেও খেলতে নামেননি তিনি। এই চোটের জন্যই চেন্নাই সুুপার কিংসও পায়নি তাঁকে। অবশেষে এই জিম্বাবোয়ে সফরেই ভারতীয় দলে ফিরেছেন দীপক চাহার।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দীপক চাহার ৩ উইকেট নিয়েছেন
আর চোট সারিয়ে দীপর চাহারের প্রত্যাবর্তনটা যে খুব একটা খারাপ হয়নি তা বলাই চলে। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তিন ুইকেট তুলে নিয়েছেন দীপক চাহার। তাও আবার মাত্র ২৭ রান দিয়েই। এই সিরিজটাই দীপক চাহারের প্রধান পরীক্ষা বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। এশিয়া কাপের দলে দীপর চাহার সুযোগ পেলেও, এই জিম্বাবোয়ে সফরই তাঁর কেরিয়ারের প্রধান পরীক্ষা বলে ভাবছেন তিনি।
এই প্রসঙ্গে নিউজ এইট্টিনে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “আমার মনে হয় দীপক চাহারকে এই সিরিজেই ভালভাবে পরীক্ষা করে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তিনি বেশীরভাগ টি টোয়েন্টি খেলেছেন। এই একদিনের সিরিজেই তাঁকে পরীক্ষা করে দেখতে চাইছেন তারা। যদি টি টোয়েন্টি ক্রিকেটে দেখা যায় তাঁকে, তবে তিনি হলেন এই মুহূর্তে ভারতীয় দলের জুনিয়র ভুবনেশ্বর কুমার। শুরু থেকেই যাঁর বলে সুইং দেখা যায়। হয়ত তিনি ডেথ ওভারের জন্য তেমন নয়, কিন্তু সময় যত এগোচ্ছে ততই যেন তিনি উন্নতি করছেন”।
ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত মাত্র ৭টি একদিনের ম্যাচ খেলেছেন দীপক চাহার। সেখানে তাঁর ঝুলিতে রয়েছে ২টি অর্ধশতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেই সেই পারফরম্যান্স দেখা গিয়েছিল তাঁর ব্যাট থেকে। ৩৪ বলে ৫৪ রান করেছিলেন তিনি। অন্যদিকে আহমেদাবাদে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই আবার ৩৪ রানের গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই দীপক চাহার নেমেছেন জিম্বাবোয়ে সিরিজে।
প্রায় চার মাস পর ভারতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছেন দীপক চাহারের। সেখানেই শেষপর্যন্ত তিনি কতটা সফল হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে।