টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ৮০ থেকে ৯০ শতাংশ তৈরি, বার্তা রোহিত শর্মার

Indian captain Rohit Sharma
Indian captain Rohit Sharma. ( Photo Source: Twitter/BCCI )

আগামী অগস্টে রয়েছে এশিয়া কাপ। হাতে আর মাত্র কয়েক সপ্তাহই সময় রয়েছে। ২৮ অগস্ট এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই য়াত্রা শুরু করবে ভারতীয় দল। আর টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের ড্রেস রিহার্সাল যে এই এসিয়া কাপের মঞ্চেই হবে তা নিয়ে কোনও জল্পনা নেই। তবে বিশ্বকাপের আগে কিন্তু বেশ স্বস্তির বার্তাই দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনমও আড়াই মাস মতো সময় রয়েছে। টিম ইন্ডিয়া যে ৮০ থেকে ৯০ শতাংশ প্রস্তুত হয়ে গিয়েছে তা রোহিত শর্মার কথাতেই স্পষ্ট।

গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই সফল হতে পারেনি ভারতীয় দল। বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে সবচেয়ে বড় অঘটনটা  সেবার ঘটিয়েছিল ভারতীয় দল। যদিও এখন সেই পরিস্থিতি একেবারেই আলাদা। ভারতীয় দলের এদিনায়ক থেকে কোচ বদলে গিয়েছে। বিরাট কোহলি পরবর্তী ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে এখন রোহিত শর্মা। কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়।

আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে যাত্রা শুরু করবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া

তাদের হাতে দায়িত্ব ওঠার পর থেকেই দল গঠন নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান পরীক্ষা নীরিক্ষা সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আর সেদিকেই রয়েছে ভারতীয় দলের মূল ফোকাস। ইতিমধ্যেই বহু টি টোয়েনেটি সিরিজে নানান পরীক্ষা নীরিক্ষা সারা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সামনে রয়েছে এশিয়া কাপ। সেখানেই যে বিশ্বকাপের জন্য ড্রেস রিহার্সাল হবে তাও বেশ স্পষ্ট। তবে ভারতীয় দল যে প্রায় প্রস্তুত হয়েগিয়েছে তা রোহিত শর্মার কথাতেই স্পষ্ট।

এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে ভারত অধিনায়ক জানিয়েছেন, “টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনও পর্যন্ত প্রায় আড়াই মাস সময় রয়েছে আমাদের হাতে। এর আগে রয়েছে এশিয়া কাপ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলব আমরা। আর তার আগেই ৫০ থেকে প্রায় ৯০ শতাংশ আমাদের দল তৈরি হয়ে গিয়েছে। তবে আসন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে তিন অথবা চারটি পরবর্তন হলেও হতে পারে”।

শ্রীলঙ্কার বদলে এবার এশিয়া কাপ হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আর সেখানের সঙ্গে যে অস্ট্রেলিয়ার পরিবেশের অনেক পার্থক্য তা মানতে কোনও দ্বিধা নেই ভারত অধিনায়ক রোহিত শর্মার। সেইরকমভাবেই নিজেদের প্রস্তুত করতে চাইছেন তিনি। এই মুহূর্তে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ হর্শল পটেল। তবে বিশ্বকাপের দলে যে তারা ফিরবেন তা নিয়ে কোনও দ্বন্দ্ব নেই।

আগামী ২৮ অগস্ট এশিয়া কাপের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। গতবার এই সংযুক্ত আরব আমিরশাহীতেই পাকিস্তানের কাছে বিশ্বকাপে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp