দেশের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইঙ্গিত আন্দ্রে রাসেলের

Andre Russell
Andre Russell. (Photo Source: Twitter/Deccan Gladiators)

আবারও কী ফের ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যেতে চলেছে আন্দ্রে রাসেলকে।  ডারেন স্যামির সঙ্গে একটি কথোপকথনে আন্দ্রে রাসেলের মুখ থেকে সেই ইঙ্গিতই পাওয়া গিয়েছে। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই কী ফের ক্যারিবিয়ান ব্রিগেডের জার্সিতে আন্দ্রে রাসেলকে দেখা যাবে। বিধ্বংসী এই ক্রিকেটারের এক মন্তব্যে  নতুন করে তেমনই জল্পনা শুরু হয়েছে। দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ই নাকি তাঁরক প্রধান লক্ষ্য।

২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছিল আন্দ্রে রাসেলকে। এরপর থেকে আর তাঁকে দেশের হয়ে কোনও ম্যাচেই খেলতে দেখা যায়নি। বিভিন্ন লিগে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংসের ঝলক দেখা গেলেও, দেশের জার্সিতে কিন্তু শেষ এক বছরে নামেননি আন্দ্রে রাসেল। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি ও একদিনের সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ব্রিগেড। সখানও ছিলেন না রাসেল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও খেলছেন না তিনি।

শেষবার ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল আন্দ্রে রাসেলকে

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পরই দেশের তারকা ক্রিকেটারদের দিকে প্রশ্নের আঙুল তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।ষ তাঁর কাঠগড়ায় যে আন্দ্রে রাসেলও চিলেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। সোশ্যাল সাইটে সেই জবাবও দিয়েছিলেন আন্দ্রে রাসেল। এবার যেন সুর খানিকটা নরম। দেশের হয়ে খেলতে চাইছেন এই বিধ্বংসী তারকা ক্রিকেটার। তবে সেখানে নিজের শর্তের কথাও বলতে ভোলেননি তিনি।

স্কাই স্পোর্টসে ডারেন স্যামির সঙ্গে এক আলোচনায় আন্দ্রে রাসেল জানিয়েছেন, “আমি সবসময়ই দেশের জার্সিতে খেলতে চাই এবং ভাল পারফরম্যান্স তাদের ফিরিয়ে দিতে চাই। কিন্তু সবকিছুর আগে নিজেদের মধ্যে বোঝাপড়াটা দরকার। আমার শর্তের মর্যাদা তাদের দিতে হবে, দিনের শেষে তবেই তো সবকিছু ঠিকঠাকভাবে চলবে”।

তিনি আরও জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী ফ্র্যাঞ্চাইজি লিগে আমার দুটো সেঞ্চুরী রয়েছে। আর সেগুলো যে দেশের জার্সিতেই হোক সেটাই আমি চেয়েছিলাম”।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরেই ছিলেন আন্দ্রে রাসেল। সব ম্যাচে রান না পেলেও, তাঁর ঝোড়ো পারফরম্যান্সের ঝলক কিন্তু দেখা গিয়েছে। ব্যাট এবং বল হাতে নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। এই মুহূর্তে ইংল্যান্ডে চলছে দ্য হান্ড্রেড। সেখানেও কিন্তু স্বমহিমায় রয়েছেন আন্দ্রে রাসেল। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই আন্দ্রে রাসেলকে দেখা যায় কিনা সেটাই এখন সকলের অপেক্ষা।

close whatsapp