জিম্বাবোয়ের বিরুদ্ধে শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিংয়ে শুভমন গিলকেই পছন্দ মহম্মদ কাইফের

Shubman Gill
Shubman Gill. ( Photo Source: Twitter)

বৃহস্পতিবার ঘরের জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ সরু হওার আগে এখন সবচেয়ে আলোচ্য বিষয় হল ভারতীয়দলের ওপেনিং জুটি। শিখর ধওয়ানের সঙ্গে কাকে ওপেনিং পার্টনার হিসাবে দেখা যাবে তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। শুভমন গিল নাকি লোকেশ রাহুল। সেই ম্যাচ শুরু হওয়ার আগে ওপেনার হিসাবে শিখর ধওয়ানের সঙ্গে শুভমন গিলকেই পছন্দ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের। তাঁর মতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওপেনিং জুটিই এই ম্যাচেও নামানো উচিত্।

আইপিএলের পর থেকেই চোটের জন্য  মাঠের বাইরে ছিলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের মঞ্চেই তাঁর দেশের জার্সিতে নামার কথা ছিল। কিন্তু দীর্ঘদিন মাঠের বাইরে তাখার জন্য, তাঁর ম্যাচ সিচুয়েশন প্রস্তুতি নেই। আর সেই কারণেই জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়েছে লোকেশ রাহুলকে। এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বেও রয়েছেন তিনি। সেখানেই লোকেশ রাহুল ওপেনিং করবেন কিনা তা নিয়ে ল্পনা তুঙ্গে উঠেছে। যদিও মহম্মদ কাইফ মনে করছেন শিখর ধওয়ান এবং শুভমন গিলেরই ওপেন করা উচিত্।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমন গিল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিং পার্টনার হিসাবে মাঠে মাঠে নমেছিলেন শুভমন গিল। প্রায় দেড় বছর পর ভারতীয় দলেো ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রত্যাবর্তনটা খুব একটা খারাপও হয়নি তাঁর। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওপেনার হিসাবে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তিন ম্যাচেই রানের মধ্যে ছিলেন তিনি। আর সেই পারফরম্যান্সের জেরেই সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছিলেন শুভমন গিল।

এমন পারফরম্যান্স দেখার পরই শুভমন গিলকেই ভারতীয় দলের ওপেনার হিসাবে খেলানোর পরামর্শ দিচ্ছেন মহম্মদ কাইফ। আবার এশিয়া কাপের আগে লোকেশ রাহুলেরও ব্যাটিংয়ে বেশীক্ষণ সময় পাওয়া প্রয়োজন। তবে এই সিরিজে লোকেশ রাহুল তিন অথবা পাঁচ নম্বরে নামতে পারেন বলেও মনে করছেন তিনি।

এই প্রসঙ্গে নিউজ এইট্টিনে মহম্মদ কাইফ জানিয়েছেন, “একদিনের ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে এর আগে লোকেশ রাহুল পাঁচ নম্বরেও খেলেছেন। তবে তিনি যদি ম্যাচ প্র্যাক্টিস চান সেক্ষেত্রে পাঁচ নম্বর পজিশনেও নামতে পারেন। শুভমন গিল যথেষ্ট ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শিখর ধওয়ানের সঙ্গে ভাল পার্টনারশিপও গড়েছিলেন তিনি”।

অন্যদিকে এশিয়া কাপের দলে ফিরছেন লোকেশ রাহুল। ভারতীয় দলের এশিয়া কাপ জয়ের লক্ষ্যে যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণঁ ভূমিকা নেবেন তা বলাই বাহুল্য। কিন্তু চোটের জন্য প্রা আড়াই মাস মাঠের বাইরে ছিলেন এই তারকা ক্রিকেটার। এশিয়া কাপের আগে এই জিম্বাবোয়ে সফরেই যে তাঁকে ভালভাবে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না।

close whatsapp