শুভমন গিলের সঙ্গে ওপেনিং জুটি উপভোগ করছেন শিখর ধওয়ান

Shubman Gill
Shubman Gill. ( Photo Source: Twitter)

দেড় বছর পর ভারতের একদিনের দলে ফিরেছেন শুভমন গিল। মেন ইন ব্লুজ জার্সিতে ফেরার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজেও শুরুটা বেশ ভালভাবেই করেছেন শুভমন গিল। একটা জল্পনা চললেও, শেষপর্যন্ত এদিন সিখর ধওয়ানের সঙ্গে ওপেন করতেই নেমেছিলেন তিনি। সেখানেও শুরুটা সাফল্যের সঙ্গেই করেছেন। তাঁর পারফরম্যান্স দেখে খুশি শিখর ধওয়ান। তাঁর সঙ্গে ওপেনিং করাটা নাকি উপভোগ করছেন এখন গব্বর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজেই ডাক পেয়েছিলেন শুভমন গিল। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি তিনি। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই বড় রানের মধ্যে ছিলেন শুভমন গিল। পরপর তিন ম্যাচেই তাঁর ব্যাটে এসেছিল অর্ধশতরান। মাত্র কয়েকরান হাতছাড়া না হলে সেই সিরিজেই হয়ত একদিনের ক্রিকেটে প্রথম শতরানটাও করে ফেলতেন তিনি। যদিও তা হয়নি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সেই অপেক্ষার অবসান হয় কিনা তা তো সময়ই বলবে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৮২ রানের ইনিংস খেলেছেন শুভমন গিল

জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছিলেন শুভমন গিল। বাইরের কথায় কান দিতে তিনি একেবারেই নারাজ ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা পারফরম্যান্সই জিম্বাবোয়ের বিরুদ্ধেও ধরে রাখতে চেয়েছিলেন তিনি। আর সেই লক্ষ্যে যে শুভমন গিল এগিয়ে চলেছেন, তা প্রথম ম্যাচেই কার্যত স্পষ্ট। এদিন জিম্বাবোয়ের বোলারদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেছেন শুভমন গিল। তাঁর এমন ধারাবাহিকতা দেখে খুশি শিখর ধওয়ান।

ম্যাচ শেষে শিখর ধওয়ান জানিয়েছেন, “শুভমন গিলের মতো তরুণ ক্রিকেটারের সঙ্গে ব্যাটিং করাটা আমি উপভোগ করি এবং নিজেকেও বেশ তরুণই মনে হয় আমার। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই নিজের ধারাবাহিকতা নিয়ে সন্তুষ্ট হয়ে রয়েছি আমি। আমি জানি একবার যদি সেট হয়ে যাই, তবে নিজের পারফরম্যান্স দেখাতে পারব। শুভমন গিলের সঙ্গে আমার বোঝাপড়াটা যথেষ্ট ভাল রয়েছে। তাঁর ব্যাটিং এবং টাইমিংয়ে শট খেলাটা সত্যিই খুব উপভোগ্য। অর্ধশতরান কেমনভাবে আরও বড় রানে পরিণত করা যায় সেটা শুভমন গিল বেশ ভালভাবেই জানেন”।

এদিন শিখর ধওয়ানের সঙ্গেই ওপেনিংয়ে নেমেছিলেন শুভমন গিল। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন তিনি। ৮২ রানের দাপুটে ইনিংস খেলেছেন শুভমন। সেখানেই তাঁর গোটা ইনিংসটি জুড়ে রয়েছে ১০টি বাউন্ডাি এবং একটি ওভার বাউন্ডারি। এই নিয়ে টানা চার ম্যাচে অর্ধশতরান করলেন শুভমন গিল।

সামনে আরও দুটো ম্যাচ রয়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেখানেই শুভমন গিল বহু কাঙ্খিত সেই সেঞ্চুরী করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp