দেশের জার্সিতে ডাক পেয়ে স্বপ্ন পূরণ, জানালেন শাহবাজ আহমেদ
আপডেট করা - Aug 16, 2022 10:02 pm

ঘরোয়া ক্রিকেটে খেলা হোক কী আইপিএলের মঞ্চ। যেকোনও ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের জার্সিতে খেলা। শাহবাজ আহমেদও যে সেই তালিকার বাইরে নন তা বলা যেতেই পারে। বাংলার হয়ে শেষ তিন মরসুমই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেইসঙ্গে শেষ আইপিএলের মঞ্চেও শাহবাজ আহমেদের পারফরম্যান্স ছিল দেখার মতো। অপেক্ষাটা ছিল শুধু ভারতীয় দলে সুযোগ পাওয়ার। অবশেষে মঙ্গলবারই সেই অপেক্ষার অবসান হয়েছে। ভারতীয় দলে ডাক পেয়েছেন বাংলার শাহবাজ। দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন এবার পূরণ হল বলেই জানাচ্ছেন তিনি।
২০১৮ সালে প্রথম শ্রেনীর ক্রিকেট এবং লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয়েছে এই তরুণ ক্রিকেটারের। প্রতম দিন তেকেই সাফল্যের রাস্তায় এগোনো শুরু তাঁর। বাংলার হয়ে রঞ্জি ট্রফির মরসুমে নানান দুরন্ত পারফরম্যান্সের স্বাক্ষী রয়েছেন তিনি। বহু ম্যাচেই বাংলার জয়ের অন্যতম কারিগড় ছিলেন এই শাহবাজ আহমেদ। গত মরসুম থেকে সদ্য শেষ হওয়া মরসুম। বাংলার অন্যতম প্রধান ক্রিকেটার এই শাহবাজ আহমেদ।
এবারের আইপিএলে শাহবাজ আহমেদ ২১৯ রান করার সঙ্গে পেয়ছেন চার উইকেট
বাংলার হয়ে খেলার পর এবার ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা ভারতের জিম্বাবোয়ে সিরিজেই ভারতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন তিনি। যদিও প্রথমে দলে ছিলেন না এই তরুণ ক্রিকেটার। কিন্তু ওয়াশিংটন সুন্দর চিটকে যাওয়ার পরই তাঁর রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। সোমবারই খবরটা চলে এসেছিল তাঁর কাছে। মহ্গলবার তাঁর নাম সরকারীভাবে ঘোষণা করেছে বোর্ড। জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন তিনি।
ভারতীয় দলে ডাক পাওয়ার দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন পূরণ হয়েছে এই তরুণ ক্রিকেটারের। এই প্রসঙ্গে তিনি শাহবাজ আহমেদ জানিয়েছেন, “যারাই সকলে ক্রিকেট খেলেন ভারতের জার্সিতেই খেলার স্বপ্ন দেখেন তারা। ভারতীয় দলে ডাক পাওয়াটা সত্যিই যেন স্বপ্ন পূরণ আমার। আমি বাংলার হয়ে খেলেছি। সেখানে নিজের সেরাটা দিয়েছি। বাংলা শিবির আমার ওপর ভরসা রেখেছে এবং সুযোগ করে দিয়েছে। আমার বোলিং এবং ব্যাটিং দিয়ে আশা করি ভারতকেও ম্যাচ জেতাতে পারব। আমি আশা করি দল আমায় ভরসা করবে”।
এবারের আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে ছিলেন তিনি। ১৬টি ম্যাচ খেলে ২১৯ রান করেছেন শাহবাজ আহমেদ। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৪টি উইকেটও। ফাফ ডুপ্লেসির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফে পৌঁছনোর রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন তিনি।
শুধুমাত্র তাই নয়। রঞ্জা ট্রফিতেও শাহবাজ আহমেদের পারফরম্যান্স দুর্ধর্ষ। এখনও পর্যন্ত রঞ্জি ট্রফিতে রয়েছে ৪৮২ রান। এছাড়াও একটি সেঞ্চুরী এবং দুটো অর্ধশতরানও রয়েছে এবার শাহবাজ আহমেদের। এছাড়া ২০টি উইকেটও পেয়েছেন তিনি।