এশিয়া কাপের আগে ওপেনিংয়ে লোকেশ রাহুলের প্রস্তুতিই এখন প্রধান লক্ষ্য, মনে করেন দীপ দাশগুপ্ত

KL Rahul
KL Rahul. ( Image source: Twitter/bcci )

সামনেই রয়েছে এশিয়া কাপ। চোট সারিয়ে সেই দলেই ফিরেছেন লোকেশ রাহুল। কিন্তু দীর্ঘ দিন তিনি চোটের জন্য দলের বাইরে ছিলেন। সেজন্যই এশিয়া কাপের দলে ফিরলেও, তিনি কেমন পারফরম্যান্স দেখাবেন তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে অনেকেরই। সেজন্যই লোকেশ রাহুলকে হঠাত্ই জিম্বাবোয়ে সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। কারণ একটাই। এশিয়া কাপের আগে লোকেশ রাহুলের পারফরম্যান্সই দেখে নিতে চায় ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট সহ নির্বাচকরা।

একই কথা শোনাযাচ্ছে আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্তর মুখেও। তাঁর মতে এশিয়া কাপের মঞ্চে নামার আগে লোকেশ রাহুলকে যতটা সম্ভব ব্যাট করতে দেওয়ার সময় দেওয়া উচিত্। সামনেই রয়েছে জিম্বাবোয়ে সফর। সেখানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সেই সিরিজ শুরু হওয়ার আগেই ওপেনিংয়ে কে খেলবেন তা নিয়েই চলছে নানান জল্পনা। আর সেখানেই লোকেশ রাহুলকে ওপেনিং করানোরই পরামর্শ দিচ্ছেন তিনি।

চোট সারিয়ে জিম্বাবোয়ে সিরিজেই ফিরেছেন লোকেশ রাহুল

২০২২ আইপিএলের পর এই প্রখমবার বড় মঞ্চের প্রতিযোগিতায় নামবেন লোকেশ রাহুল। এবারের আইপিএলে দুর্ধর্ষ ফর্মে ছিলেন লোকেশ রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। সেইসঙ্গে এবারের আইপিএলে দুটো সেঞ্চুরীও রয়েছে তাঁর। কিন্তু ভারচীয় শিবিরে ধাক্কাটা লেগেছিল দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগেই। ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগেই চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল।

এশিয়া কাপের আগে ওপেনিংয়ে লোকেশ রাহুলকে যত সম্ভব ব্যাটিংয়ের সময় দেওয়া উচিত্, সেটাই মনে করছেন তিনি। এই প্রসঙ্গে দীপ দাশগুপ্ত জানিয়েছেন, “এই মুহূর্তে প্রধান লক্ষ্য হল লোকেশ রাহুলকে এশিয়া কাপের ওপেনিং স্লটের জন্য তৈরি রাখা। এই মুহূর্তে তাঁর ব্যাটিংয়ের জন্য যত সম্ভফব বেশী সময় চাই। সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়”।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিটকে যাওয়ার পরই আর বারতীয় দলের জার্সিতে দেখা যায়নি লোকেশ রাহুলকে। আয়ারল্যান্ড, ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও সিরিজেই ছিলেন না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। চোটের জন্যই প্রতিটি জায়গা থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। এনসিএ-তে রিহ্যাব চালিয়ে সুস্থও হয়ে উঠছিলেন তিনি।

শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নাকি তিনি ভারতীয় দলের হয়ে খেলতে পারেন। কিন্তু সেই সময়ই ফের করোনায় আক্রান্ত হন তিনি। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি। এবার লোকেশ রাহুল তাঁর পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp