এশিয়া কাপের মঞ্চে জোড়া মাইলস্টোন গড়ার হাতছানি রোহিত শর্মার সামনে
আপডেট করা - Aug 15, 2022 4:34 pm

আগামী ২৭ অগস্ট তেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেখানেই রোহিত শর্মার নেতৃত্বে নামতে চলেছে ভারতীয় দল। এই প্রতিযোগিতা জতলে যেমন রোহিত শর্মা নজির গড়বেন, তেমনই ভারত অধিনা.কের সামনে রয়েছে জোড়া মাইলস্টোন গড়ার হাতছানি। সচিন তেন্ডুলকরকে টপকে যাওয়ার হাতছানি যেমন রয়েছে তাঁর সেমনে, তেমনই রয়েছে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপের মঞ্চে ১০০০ রান করার রেকর্ডের হাতছানি। আগামী ২৮ অগস্ট এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। সেই রকর্ড ভাঙা থেকে রোহিত শর্মা পিছিয়ে রয়েছেন মাত্র ৮৯ রানে। এশিয়া কাপের মঞ্চে সচিন তেন্ডুলকরের রয়েছে ৯৭১ রান। সর্বোচ্চ রানের তালিকায় তিনি রয়েছেন ৩ নম্বরে। মাত্র ২৩টি ম্যাচ খেলেই েই রেকর্ড গড়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার এশিয়া কাপে সেই রেকর্ড ভাঙার হাতছানিই রয়েছে ভারত অধিনায়ক দ্য হিটম্যানের।
একইসঙ্গে আরও একটি মাইলস্টোন গড়ার লক্ষ্যে রয়েছেন রোহিত শর্মা। সর্বোচ্চ রানের রেকর্ডে সচিন তেন্ডুলকর তিন নম্বরে থাকলেও, ১০০০ রানের মাইলস্টোন ছুঁতে পারেননি তিনি। রোহিত শর্মার সামেনই রয়েছে সেই বিরল কীর্তি গড়ার আরেক হাতছানি এই মুহূর্তে এশিয়া কাপের মঞ্চে রোহিত শর্মার রান রয়েছে ৮৮৩। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপে ১০০০ রানের মাইলস্টোন ছুঁতে আর ১১৭ রান পিছনে রয়েছেন তিনি। এশিয়া কাপের মঞ্চে এখনও পর্যন্ত একটিও সেঞ্চুরী রয়েছে রোহিত শর্মার।
এশিয়া কাপে সনত জয়সূর্য এবং কুমার সঙ্গাকারারই রয়েছে ১০০০ রানের নজির। বিরাট পরবর্তী পর্বে এবার ভারতীয় দলের অদিনায়কের দায়িত্ব উঠেছে রোহিত শর্মার কাঁধে। এখনও পর্যন্ত একটিও টি টোয়েন্টি সিরিজ হারেননি রোহিত শর্মা। তবে অধিনায়ক হওয়ার পর থেকে কিন্তু রোহিত শর্মার ব্যাটে টি২০-তে সেঞ্চুরী নেই।
এশিয়া কাপে সর্বোচ্চ রান
সনত জয়সূর্য – ১২২০ (২৫ ম্যাচ)
কুমার সঙ্গাকারা – ১০৭৫ (২৪ ম্যাচ)
সচিন তেন্ডুলকর – ৯৭১ (২৩ ম্যাচ)
শোয়েব মালিক – ৯০৭ (২১ ম্যাচ)
রোহিত শর্মা – ৮৮৩ (২৭ ম্যাচ)
রোহিত শর্মার পরেই এশিয়া কাপে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন বিরাট কোহলি। তারপরই রয়েছে মহেন্দ্র সিং ধোনি। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। সেখানেই রোহিতকে ফের হিটম্যানের ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।