বাইরের সমালোচনায় কান না দিয়ে জিম্বাবোয়ে সফরেই ফোকাস শুভমন গিলের
আপডেট করা - Aug 10, 2022 4:33 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এবার শুভমন গিলের সামনে নতুন লক্ষ্য জিম্বাবোয়ে সফর। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে যে পারফরম্যান্স তিনি দেখিয়েছেন সেটাই জিম্বাবোয়ের বিরুদ্ধে ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়েও তাঁর স্ট্রাইকরেট নিয়ে নানান কথাবার্তা চলেছেই। যদিও শুভমন গিল বাইরের কথায় কান দিতে একেবারেই নারাজ। তাঁরক টিম ম্যানেজমেন্ট যা চাইছে সেটাই তিনি করে যেতে চান। সমালোচনা নিয়ে একেবারেই ভেবে সময় নষ্ট করতে চান তিনি।
দীর্ঘ দেড় বছর পর ভারতের একদিনের দলের জার্সিতে প্রত্যাবর্তন হয়েছে শুভমন গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একদিনের দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও সময় নষ্ট করেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তাঁর সামনে রয়েছে জিম্বাবোয়ের চ্যালেঞ্জ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন শুভমন গিল
তবুও বেশকয়েকদিন ধরেই তাঁর পারফরম্যান্স নিয়ে নানান কথা চলছে। বিশেষ করে তাঁর স্ট্রাইকরেট নিয়ে নানান কথাবার্তা বলছেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। যদিও শুভমন গিল কিন্তু এই নিয়ে কর্ণপাত করতেই নারাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট ছিল ১০৫। জিম্বাবোয়ে সফরেও সেটাইধরে রাখতে চান শুভমন গিল।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি জানি প্রশ্ন তো সবসময়ই উঠবে। কিন্তু তা নিয়ে আমি একেবারেই ভাবতে নারাজ। দেশের জন্য যতক্ষণ আমি নিজের আবদান রাখতে পারছি ততক্ষণ এই সমস্ত কথাবার্তা নিয়ে ভাবতে একেবারেই নারাজ এবং আমার দলের অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট যেটা আমার থেকে চাইছে সেটাই যতক্ষণ সম্ভব করে যেতে চাইছি”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন শুভমন গিল। একটি ম্যাচে মাত্র কয়েক রানের জন্য কেরিয়ারের প্রথম শতরানটা হাতছাড়া হয়েছিল তাঁর। কিন্তু শুভমন গিলের পারফরম্যান্স নিয়ে ভারতীয় দলের অধিনায়ক তথা কোচের মুখ থেকে প্রশংসার কথাই শোনা গিয়েছিল। এবার শিখর ধওয়ানেরে নেতৃত্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার কথা শুভমন গিলের।
ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধেও সেই ধারাই ধরে রাখতে মরিয়া হয়েছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সামনের জিম্বাবোয়ে সিরিজেও সেরা ক্রিকেট তিনি হয়ে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার।