অর্শদীপের হাত ধরেই ভারতের বাঁহাতি পেসারের খোঁজ শেষ হয়েছে, মনে করেন প্রাক্তন নির্বাচক

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by David Rogers/Getty Images)

বেশ কয়েকদিন ধরেই অর্শদীপ সিংকে ভারতের এসিয়া কাপের দলে রাখা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল।  আইপিএলের ম়্চের পর দেশের জার্সিতেও বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছেন অর্শদীপ সিং।এরপর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে  তাঁকে নিয়ে নানান আলোচনা শুরু হয়েছিল। এশিয়া কাপের দলেও এই তরুণ ক্রিকেটারকে রাখার কথা শোনা গিয়েছিল অনেকের মুখে। অবশেষে সেই আশাই সত্যি হয়েছে। এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিং। আর তা দেখেই খুসি হয়েছেন প্রাক্তন নির্বাচক কিরণ মোরে।

যেকোনও দলেই বাঁহাতি স্মার থাকাটা যে একটা বিলাসিতা তা প্রাক্তন ক্রিকেটাররা বারবারই বলে এসেছেন। ভারতী দলেও যে একদন বাঁ হাকি স্মারের খোঁজ চলছিল তা নিয়ে কোনও সন্দেহ  নেই। ২৩ বর্ষীয় অর্শদীপ সিংই যে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন তা মানতেও কতোনও দ্বিধা নেই ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক কিরণ মোরে। এবারের এশিয়া কাপে এই ক্রিকটার ভাল পারফর্মযান্স দেখাবেন বলেও মনে করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের সেরা ক্রিকেট হয়েছিলেন অর্শদীপ সিং

আইপিএলের মঞ্চে এবার পঞ্জাব কিংসের শিবিরে ছিলেন অর্শদীপ সিং। প্রথম ম্যাচেই তাঁর পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ে তাঁর পারফরম্যান্স অনেককেই হতবাক করে দিয়েছিল। তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেওয়ার সঙ্গে ম্যাচের রাশ পঞ্জাবের হাতেও এনে দিতে দেখা গিয়েছিল তাঁকে।  সেই অর্শদীপ সিং ভারতীয় দলে তো সুযোগ পেয়েছেনই, এশিয়া কাপের মতো মঞ্চেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি।

এই প্রসঙ্গেই একটি অনুষ্ঠানে কিরণ মোরে জানিয়েছেন, “এশিয়া কাপের দলে অর্শদীপ সিংয়ের সুযোগ পাওয়া নিয়ে ণি যথেষ্ট খুশি। তিনি আইপিএলে যেমন ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন, তেমনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানে সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন অর্শদীপ। একটা বাঁ হাতি পেসারের খোঁজেই ছিলাম আমরা। সেই অপেক্ষাটা বোধহয় অর্শদীপ সিংয়ের মাধ্যমেই শেষ হয়েছে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের। সেই ম্যাচেই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। ইতিমধ্যে দেশের জার্সিতে সাতটি উইকেটও পেয়ে গিয়েছেন অর্শদীপ সিং।

এখনও পর্যন্ত তাঁর সেরা বোলিং ১২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া। এছাড়া ডেথ ওভারের বোলিং এবং ইয়র্কার দেওয়ার দক্ষতাও তাঁকে অনেকের থেকে এগিয়ে দিয়েছে। এশিয়া কাপে এই বাঁ হাতি বোলার যে ভারতীয় দলকে অনেকটাই সাহায্য করবে তা মানতে দ্বিধা নেই কিরণ মোরের।

close whatsapp