এশিয়া কাপেই ভারতীয় দলে ফিরতে চলেছেন লোকেশ রাহুল ও দীপক চাহার

kl Rahul
kl Rahul. (Photo Source: Twitter)

সবকিছু ঠিকঠাক চললে আসন্ন এশিয়া কাপেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে লোকেশ রাহুল ও দীপক চাহারের। আর এই সংবাদে যে ভারতীয় শিবিরের সঙ্গে অগুন্তী ভারতীয় সমর্থকও আপ্লুত হবে তা বলাই বাহুল্য। আগাম ৮ অগস্ট এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করবেন নির্বাচকরা। সেখানেই প্রায় চার মাস পর দেশের জার্সিতে ফিরতে চলেছেন লোকেশ রাহুল। একইসঙ্গে এসিয়া কাপেই দেখা যাবে দীপক চাহারকেও। যদিও জিম্বাবোয়ে সফরেই ভারতীয় দলে এসেছেন দীপক চাহার।

ঘরের মাঠে আইপিএল খেলার আগেই ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজে চোট পেয়েছিলেন দীপক চাহার। আর সেই চোটই এবারের মতো এই তরুণ ক্রিকেটারের আইপিএল খেলার আশা শেষ করে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছিলেন এই তরুণ তারকা ক্রিকেটার। কিন্তু ভারতের কোনও সিরিজেই ভারতীয় দলে দেখা যায়নি দীপক চাহারকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালীনই দীপক চাহার যে সুস্থ সেই কথা ঘোষণা করেছিলেন খোদ অমিত মিশ্র।

চোটের জন্য দীর্ঘদিন ভারতীয় টি টোয়েন্টি দলের বাইরে রয়েছেন লোকেশ রাহুল ও দীপক চাহার

জিম্বাবোয়ে সফরেই ভারতীয় একদিনের দলে ডাক পেয়েছেন দীপক চাহার। গতবারের আইপিএলেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্র্দর্শন করেছিলেন তিনি। ভারতীয় দলের হয়েও তাঁর পারফরম্যান্স গ্রাফ ছিল উর্ধ্বমুখী। কিন্তু একটা চোটেই দল থেকে ছিটকে গিয়েছিলেন দীপক চাহার। এশিয়া কাপের আগেই অবস্য জিম্বাবোয়ে সফর দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছেন এই দীপক চাহার। অন্যদিকে লোকেশ রাহুলেরও দলে ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। চোট সারিয়ে তিনি যে এখন অনেকটাই সুস্থ, সেই কথা তো লোকেশ রাহুল নিজেই জানিয়েছিলেন কয়েকদিন আগে।

এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুর্ধর্ষ ফর্মে ছিলেন কেএল রাহুল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে এবারের আইপিএলে ৫০০ রানের গন্ডী টপকেছিলেন তিনি। জোড়া সেঞ্চুরীও পেয়েছিলেন লোকেশ রাহুল। তাঁর পারফরম্যান্স যে ভারতীয় দলের বাকিদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে নামার আগেই কুঁচকির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। এরপর থেকেই আর ভারতীয় দলে আর দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই তিনি। যদিও চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টি টোয়েন্টি সিরিজে ফেরার কথা ছিল লোকেশ রাহুলের।

তার আগেই করোনায় আক্রান্ত হন তিনি। সেই সুযোগই হাতছাড়া হয় তাঁর। যদিও তিনি যে এখন এনেকটাই সুস্থ রয়েছেন সেই কথা লোকেশ রাহুল নিজেই জানিয়েছিলেন কয়েকদিন আগে। শোনাযাচ্ছে নির্বাচকরাওনাকি তাঁকে নিয়ে আলোচনা শুরু করেছেন। আসন্ন এশিয়া কাপের দলেই প্রত্যাবর্তন হতে পারে লোকেশ রাহুলের।

close whatsapp