এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগে ‘মউকা মউকা’ বিজ্ঞাপন দেখা যাবে না?

২০১৫ ওডিআই বিশ্বকাপের সময় থেকে এই জনপ্রিয় বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে

India vs Pakistan
Mauka Mauka Ad. (Photo Source: Twitter/StarSports)

বহু-দেশীয় টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের প্রাক্কালে স্টার স্পোর্টস ‘মউকা মউকা’ বিজ্ঞাপন প্রচার করে আসছে বিগত বেশ কয়েক বছর থেকেই। উৎসাহী ক্রিকেট ভক্তদের কাছ থেকে প্রচুর আগ্রহ ও ভালোবাসা অর্জন করেছে এই বিজ্ঞাপন। অ্যাডিলেড ওভালে ২০১৫ বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচের আগে প্রথমবার সম্প্রচার করা হয়েছিল বিজ্ঞাপনটি।

তবে এইবার ক্রিকেট অনুরাগীরা হতাশ হতে পারেন কারণ ২৮শে অগাস্ট ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২২-এর লড়াইয়ের আগে এই বিজ্ঞাপনটি প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছে স্টার স্পোর্টস। আসন্ন এশিয়া কাপে উভয় দল একে অপরের বিরুদ্ধে গ্রুপ পর্বে মুখোমুখি তো হবেই, এ ছাড়া সুপার ফোর ও ফাইনালেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এশিয়া কাপ ২০২২-এ মউকা মউকা বিজ্ঞাপন প্রচারিত হওয়ার সম্ভাবনা নেই

ক্রিকেট পাকিস্তানের রিপোর্ট অনুসারে, ‘মউকা মউকা’ বিজ্ঞাপনটি করা হয়েছিল বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দুর্বিষহ রেকর্ড সম্পর্কে ভারতের প্রতিবেশীদের সচেতন করার জন্য। ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতের বিরুদ্ধে ১৯৯২ থেকেই ওডিআই ও টি-টোয়েন্টি ফর্ম্যাটের বিশ্বকাপে একটি ম্যাচও জিততে ব্যর্থ হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দুবাইতে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বাধীন দলের হাতে ভারতের ১০ উইকেটের পরাজয়ের পরে বিজ্ঞাপনটি তার প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং তাই বিজ্ঞাপনটি আর প্রচার করা হবে না।

২৮শে অগাস্ট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ হওয়ার পর, ৪ঠা সেপ্টেম্বর সুপার ফোর-এ দুই দল আবার একে অপরের মুখোমুখি হতে পারে এবং দুই দলই সেরা পারফর্ম্যান্স দেখিয়ে ফাইনালে গেলে ১১ই সেপ্টেম্বর আরও একবার হাড্ডাহাড্ডি ম্যাচে সম্মুখীন হবে।

এশিয়া কাপের পরে, ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা পরবর্তী স্তরে চলে যাবে কারণ ২৩শে অক্টোবর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সুপার ১২ পর্বের খেলায় উভয় দল মুখোমুখি হবে।

টি-২০ বিশ্বকাপ ২০২১-এ তাদের ১০ উইকেটে পরাজয়ের পরে, ভারতীয় দল এশিয়া কাপে শক্তিশালী প্রত্যাবর্তনের আশা করবে। এবারে ভারত নামবে তাদের নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে এবং ব্যাটিং মেগাস্টার বিরাট কোহলিও চাইবেন ফর্মে ফেরার জন্য পাকিস্তান ম্যাচকে বেছে নিতে।

close whatsapp