দ্রাবিড়ের অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ

VVS Laxman and Rohit Sharma
VVS Laxman and Rohit Sharma. ( image source: Twitter )

জল্পনাটা আগে থেকেই ছিল। এশিয়া কাপ শুরু হওয়ার চারদিন আগে সেটাই হল। রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিযুক্ত হলেন ভিভিএস লক্ষ্মণ। এশিয়াকাপ শুরুর ঠিক পাঁত দিন আগেই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা য় আক্রান্ত হন। গত মঙ্গলবারই ভারতীয় দলের ক্রিকেটাররা দুবাইয়ে পৌঁচেছেন। তার আগেই করোনায় আক্রান্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। বেহ্গালুরুতেই রয়েছেন তিনি। এশিয়া কাপের আগে কোচের অনিশ্চয়তা যে বড়সড় চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না।

এমন পরিস্থিতিতেই শুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। রাহুল দ্রাবিড় যদি সময়ের মধ্যে সেরে উঠতে না পারেন, সেই জায়গায় দলের কোচিংয়ের দায়িত্বে কে থাকবেন তা নিয়েই নানান প্রশ্ন ঘোরপার করছিল। সেই সময়ই বিভিএস লক্ষ্মণের নাম শোনা গিয়েছিল। বোর্ডের অন্দমহলেও এই নামই ঘুরপাক খাচ্ছিল। ২৪ ঘন্টার মদ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। যতদিনব না রাহুল দ্রাবিড় সেরে উঠছেন ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানেই এশিয়া কাপে খেলবে টিম ইন্ডিয়া।

বুধবারই দুবাইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ভিভিএস লক্ষ্মণ

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হওয়ার পরই এনসিএ-র প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন বিভিএস লক্ষ্মণ। তাঁর কোচিংয়েই এবার ভারত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও নেমেছিল।ষ শুধু তাই নয় ভারতীয় সিনিয়র দলের কোচের পদেও দেখা গিয়েছিল তাঁকে। রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভাপরতীয় দলের কোচির দায়িত্ব উঠেছিল ভিভিএস লক্ষ্মণের কাঁধে। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি।

শুধু তাই নয়  ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেও ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করেছিলেন ভিভিএস লক্ষ্মণ। এছাড়া সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও একদিনের সিরিজে ভারতীয় দলের কোট ছিলেন তিনি। কয়েকদিন আগেই জিম্বাবোয়ে সফর শেষ হয়েছে টিম ইন্ডিয়া। যেখানে ৩-০ সিরিজ জিতেছে ভারতীয় দল। সেই দলের কোচের দায়িত্বেও ছিলেন বিভিএস লক্ষ্মণ। দ্রাবিড়ের অনুপস্থিতিতে একাধিকবার ভারতীয় দলকে কেচিং করিয়েছেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

সেই সমস্ত কথা বিচার করেই এসিয়া কাপেও তাঁকেই শীঘ্র পাঠানোর ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জিম্বাবোয়ে থেকে লোকেশ রাহুল, দীপক চাহার এবং আভেশ খানদের সঙ্গেই দুবাইয়ে পৌঁছে গিয়েছেন তিনি। আপাতত তাঁর তত্ত্বাবধানেই চলছে রোহিত শর্মা, বিরাট কোহলিরদের প্রস্তুতি।  েই মুহূর্তে রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়ে বেঙ্গালুরুতেই রয়েছেন।

যতদিন না তিনি সুস্থ হয়ে উঠছেন ভিভিএস লক্ষ্মণকেই সামলাতে হবে এই দায়িত্ব। রাহুল দ্রাবিড়ের রিপোর্ট নেগেটিভ এলে এরপর বোর্ডের মেজিক্যাল টিম তাঁকে ছাড়পত্র দিলে তবেই দুবাইয়ে পৌঁছতে পারবেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আগামী ২৮ অগস্ট পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু করবে ভারত। সেখানে ভিভিএস লক্ষ্মণের তত্ত্বাবধানেই নামতে চলেছে টিম ইন্ডিয়া।

close whatsapp