সূর্যকুমার যাদবকে দিয়ে ওপেনিং না করানোর পরামর্শ রবি শাস্ত্রীর

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার পর থেকেই একটা  বিষয় নিয়ে চর্চা সবচেয়ে বেশী। ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদবকে। সেই ছবি দেখার পরই যেমন সকলে চমকে গিয়েছিল। ঠিক তেমনই এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। এমন পরিস্থিতিই এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে সূর্যকুমার যাদবকে দিয়ে ওপেনিং করানোর কোনও প্রয়োজনই এখন নেই।

এগিয়ে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে অবশ্যই পরীক্ষা নীরিক্ষা চলবে। সেই কথা রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড় দুজনের মুখেই শোনা গিয়েছিল। সেই মতো পরীক্ষা নীরিক্ষাও চলছে। কিন্তু ক্রিকেটারদের পজিশন বদে দেওয়াটাই উদ্বেগের সৃষ্টি করছে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মনে। তাঁর মতে এই মুহূর্তে সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে দিয়ে ওপেনিং করানোর ঝুঁকিটা ভারতীয় দলের না নেওয়াই উচিত্।

প্রথম দুই ম্যাচেই ওপেনিংয়ে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকে

এই মুহূর্তে লোকেশ রাহুল ভারতীয় দলে নেই। সেই জন্য প্রতি সিরিজেই ওপেনিং পার্টনারশিপ নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই জায়গাতেই রোহিত শর্মা বিরাট সূর্যকুমার যাদবকে নিয়ে মাঠে নামছেন। ভারতীয় দলের হয়ে বেশীরভাগ ম্যাচেই চার নম্বর পজিশনে খেলেন তিনি। এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মেও রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর পজিশন নিয়ে পরীক্ষা নীরিক্ষা না করারই পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী।

ফ্যানকোডে তিনি জানিয়েছেন, “সূর্যকুমার যাদব অবশ্যই দলে রয়েছে। বিশ্বকাপে তাঁকে যে জায়গায় ব্যাটিং করানো হবে, সেখানেই ব্যাটিং করানো উচিত্। রোহিত ওপেন করছেন। লোকেশ রাহুল যখন ফিরে আসবেন রোহিতের সঙ্গে তিনিই ওপেনিং করতে নামবেন। এই মহূর্তে যদি সেই সুযোগ অন্য কাওকে দিতে চাও, তবে তেমনই কোনও ক্রিকেটারকে দেওয়া উচিত্। যে ক্রিকেটার দলে একেবারে যোগ্য এবং বিশ্বকাপে যে পজিশনে তিনি ব্যাটিং করবেন, সেখানেই তাঁকে ব্যাটিং করানো উচিত্”।

ভারতের হয়ে চার নম্বর পজিশনেই বেশীরভাগ সময় টি টোয়েন্টিতে ব্যাটিং করতে নেমেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের হয়ে সাফল্যও পেয়েছেন তিনি। টি টোয়েন্টি ক্রিকেটে যে পাঁচ ভারতীয় সেঞ্চুরী পেয়েছেন, তাদের মধ্যে এই মুহূর্তে সূর্যকুমার যাদবও অন্যতম। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টিতেই সেঞ্চুরী পেয়েছিলেন তিনি।

এছাড়াও যে ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানেই নিজেকে প্রমাণ করেছেন সূর্যকুমার যাদব। সেজন্যই তাঁকে দিয়ে ওপেনিং না করানোরই পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী।

close whatsapp