সূর্যকুমার যাদবকে দিয়ে ওপেনিং করানোয় অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ
আপডেট করা - Aug 2, 2022 2:13 pm

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়োন্টি সিরিজে শুরুটা জয় দিয়ে হলেও, দ্বিতীয় ম্যাচেই অঘটন। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টি টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে গিয়েছে ভারতীয় দল। এই ম্যাচ হারের পরই ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বারতীয় ক্রিকেটার তথা নির্বাচক কৃষ্ণামাচারি শ্রীকান্থ। বিশেষ করে ভারতী দলের ওপেনিং নিয়ে পরীক্ষা নীরিক্ষাকেই দুষেছেন তিনি। তাঁর মতে সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে ওপেনিং করানোর সিদ্ধান্ত একেবারেই ভুল।
টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যে ভারতীয় দল গঠনের জন্য নানান পরীক্ষা নীরিক্ষা চলচে তা নিয়ে কোনও সন্দেহ নেই। রাহুল দ্রাবিড়ে, রোহিত শর্মাদের কতায় সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ফের একবার নতুন ওপেনিং জুটি ভারতীয় দলের। রোহিত শর্মার সঙ্গে সূর্যকুমার যাদবকে ওপেনিং করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এই সিদ্ধান্ত দেখেই বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্থ।
দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১১ রানেই সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব
তাঁর মতে সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটারকে ওপেনিংয়ে খেলিয়ে তাঁর দক্ষতার যথাযথ ব্যবহার করতে পারছে না ভারতীয় দল। চার নম্বর পজিশনের জন্য একেবারেই যোগ্য ক্রিকেটার সূর্যকুমার যাদব। কেন তাঁকে পরপর দুই ম্যাচেই ওপেন করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে পিছপা হননি এই প্রাক্তন তারকা ক্রিকেটার। পরপর দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেনিংয়ে কিন্তু রানের মুখ দেখতে পাননি সূর্যকুমার যাদব।
এই প্রসঙ্গে শ্রীকান্থ জানিয়েছেন, “চার নম্বর পজিশনে সূর্যকুমার যাদব একজন অসাধারণ ক্রিকেটার। কেন এই ক্রিকেটারকে দিয়ে ওপেনিং করানো হচ্ছে। ঈশান কিষাণ কোথায়। কেন ভুবনেশ্বর কুমারকে খেলানো হচ্ছে। যেখানে তিনি একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার। যখন ট্রায়াল এবং পরীক্ষা নীরিক্ষাই চলছে সেক্ষেত্রে কেন হর্শল পটেলকে খেলানো হচ্ছে না”।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি থেকেই ওপেনিং কম্বিনেশন নিয়ে পরীক্ষা নীরিক্ষা শুরু হয়েছে। লোকেশ রাহুল চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন এখন। সেজন্য রোহিত শর্মার সঙ্গে পরপর দুই ম্যাচেই ওপেনিংয়েনেমেছেন সূর্যকুমার যাদব। কিন্তু দুই ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ গয়েছেন তিনি। প্রথম ম্যাচে বড় রান পাননি। যদিও সেই ম্যাচে রোহিত শর্মা ব্যাট হাতে সফ হয়েছিলেন।
দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা ০রানে সাজঘরে ফেরেন। তাঁর পরই মাত্র ১১ রানে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদবও। এমনটা দেখার পরই তাঁকে দিয়ে ওপেনিং করানো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন শ্রীকান্থ। তাঁর মতে সূর্যকুমার যাদব চার নম্বর পজিশনে খেলার জন্য আদর্শ ক্রিকেটার। এর আগেও অবশ্য চার নম্বরেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। তৃতীয় ম্যাচেও তিনিই ওপেনিং করেন কিনা সেটাই দেখার।