আগামী ৮ অগস্ট এশিয়া কাপের জন্য ঘোষণা হতে পারে ভারতীয় দল

India vs south africa
India vs south africa. (Photo Source: BCCI )

সদ্য জিম্বাবোয়ের দল ঘোষণা হয়েছে। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় জিম্বাবোয়ের বিরুদ্ধেও ভারতীয় দলে সুযোগ পাননি লোকেশ রাহুল। তবে শোনাযাচ্ছে এসিয়া কাপের আগে সুস্থ হয়ে উঠতে পারেন লোকেশ রাহুল। আর সেই কথা বিচার করেই কয়েকদিন অপেক্ষা করতে চাইছেন নির্বাচরকা। অগস্টের শেষের দিকে শুরু হবে এবারের এশিয়া কাপ। সবকিছু ঠিকঠাক চললে আগামী ৮ অগস্ট এসিয়া কাপের দল ঘোষণা করতে পারেন ভারতীয় দলের নির্বাচকরা।

এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও, সেখানের অবস্থা প্রতিকূল থাকায় শেষপর্যন্ত সেই প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরশাহীতে সরানো হয়েছে। যদিও প্রতিযোগতার সত্ত্ব রয়েছে শ্রীলঙ্কারই হাতে। বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতায় এশিয়ার প্রতিটি দলের কাছে নিজেদের পারফরম্যান্স ঝানিয়ে নেওয়ার প্রধান মঞ্চ। ভারতের পাখির চোখও যে এশিয়া কাপ তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৮ অগস্টই দল নিরক্বাচন নিয়ে বৈঠকে বসতে পারেন নির্বাচকরা।

গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দল

সেখানেই লোকেশ রাহুল ফিরতে পারবেন কিনা তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আইপিএলের পরই ঘরের মাঠে দজক্ষিণ আপ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল ভারতীয় দল। সেখানেই রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। কিন্তু সেই সিরিজ শুরু হওয়ার ২৪ ঘন্টা আগেই বড়সড় ধাক্কা লেগেছিল ভারতীয় শিবিরে। কুঁচকিতে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে যান লোকেশ রাহুল। আর তাতেই কিন্তু চিন্তার ভাঁজ পড়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে।

সেই চোটের জন্য দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরেও ফিরতে পারেননি লোকেশ রাহুল। এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছিলেন তিনি। সেখানে সুস্থও হয়ে উঠেছিলেন লোকেশ রাহুল। সেই সময় থেকেই শোনাযাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিরতে পারেন তিনি। কিন্তু সেই সিরিজের উদ্দেশে রওনা দেওয়ার আগেই ফের করোনায় আক্রান্ত হন লোকেশ রাহুল। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ছিটকে যান তিনি।

জিম্বাবোয়ে সফরেও লোকেশ রাহুলকে রাখা যায়নি। শোনাযাচ্ছে তাঁর চোটের জায়গায় নাকি ফের কিছু সমস্যা দেখা দিয়েছে। আর এই সংবাদে সমস্যা যে বাড়তেই পারে, তা নিয়ে কোনও ধন্দ নেই। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে লোকেশ রাহুল যে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার সামনে রয়েছে এশিয়া কাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারত। সেখানেও তিনি ফিরতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়ে দিয়েছে জোর জল্পনা।

close whatsapp