আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে অশ্বিনের খেলার সম্ভাবনা কম, মনে করেন পার্থিব পটেল

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo by OLI SCARFF/AFP via Getty Images)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৮ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আর সেখানে ব্যাট হাতে যেমন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক। সেইসঙ্গে বল হাতেও দুর্ধর্ষ ফর্ম প্রদরক্শন করেছেন রবি বিষ্ণোই ও রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন পর টি টোয়েন্টিতে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন অশ্বিন। এমন পারফরম্যান্সের পরও অশ্বিনকে ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে পাচ্ছেন না পার্থিব পটেল।

প্রায় আট মাস ভারতের টি টোয়েন্টি দলে সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় টি টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি। আটমাস পর তাঁর প্রত্যাবর্তনটা যে খুব একটা খারাপ হয়েছে সেটাও বলা চলে না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ২টো উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন পর ফের ভারতের টি টোয়েন্টি দলে ফিরে তিনি নিজেও যথেষ্ট খুশি হয়েছেন।

প্রায় ৮ মাস পর ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন

কিন্তু এইই তারকা ক্রিকেটারকে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে দেখতে পাচ্ছেন না  প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল। তাঁর মতে এই মুহূর্তে অশ্বিনের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন রবি বিষ্ণোই। এবারের বিশ্বকপের আসর বসছে অস্ট্রেলিয়ার মাটিতে। আর সেখানেই অশ্বিনের থেকে রিস্ট স্পিনারদের এগিয়ে রাখছেন পার্থিব পটেল। তাঁর মতে বিশ্বকাপের জন্য এগিয়ে রয়েছেন রবি বিষ্ণোই, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালদের মতো রিস্ট স্পিনাররা।

এই প্রসঙ্গে পার্থিব পটেল জানিয়েছেন, “আমার মতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতেই এগিয়ে রয়েছেন রবি বিষ্ণোই। সত্যি কথা বলতে টি টোয়েন্টি বিশ্বকাপেও রবিচন্দ্রন অশ্বিনকে ভারতীয় দলে দেখতে পা্চ্ছিনা। কুলদীপ যাদব, রবি বিষ্ণোই এবং যুজবেন্দ্র চাহালদের মতো বলে ভ্যারাইটি চাই আমি। রিস্ট স্পিনাররা দলের আক্রমণকে অনেক বেশী শক্তিশালী করে তুলতে পারেন। যেটা রবিচন্দ্রন অশ্বিনের থেকে পাওয়া সম্ভব নয়”।

গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও সেভাবে কিছু করতে পারেননি তিনি। কিন্তু সাম্প্রতিককালে ভারতীয় দলের হয়ে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজেকে প্রমাণ করেছেন এই রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ৮ মাস পর ফের ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন দুই উইকেটও। সেইসঙ্গে দীনেশ কার্তিকের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপও তৈরি করেছিলেন তিনি। কিন্তু পার্থিব পটেলের মতে অশ্বিন বিশ্বকাপে সুযোগ পাবেন না।

close whatsapp