মেন্টাল কন্ডিশনিং কোচ হিসাবে প্যাডি আপটনকে পেয়ে স্বস্তির সুর রাহুল দ্রাবিড়ের গলায়
আপডেট করা - Aug 1, 2022 7:26 pm

দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের ড্রেসিংরুমে ফিরেছেন প্যাডি আপটন। কাজ শুরু করার জন্য তিনি যেমন উত্তেজিত হয়ে রয়েছেন। তেমনই তাঁরে ড্রেসিংরুমে পেয়ে স্বস্তির মাত্রা বেড়েছে রাহুল দ্রাবিড়েরও। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঠাসা সূচী ভারতীয় দলের। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক শক্তি ধরে রাখাটাই হল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই সমস্যা দূর করতেই ভারতীয় দলের কোচিং স্টাফে নতুন নাম প্যাডি আপটন। তাঁকে সাজঘরে পেয়ে বেশ আত্মবিশ্বাসের সুরই শোনা গেল রাহুল দ্রাবিড়ের গলায়।
২০১১ সালে দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সময় ভারতীয় দলে গ্যারি কার্স্টেেনের কোচিং স্টাফে ছিলেন প্যাডি আপটন। ক্রিকেটারদের মানসিক শক্তি ধরে রাখার ব্যপারে তিনি য়থেষ্ট কার্যকর ভূমিকা পালন করেছিলেন। সামনে এবার রয়েছে আরও একটি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মতো দেশে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতা যে কতটা কঠিন তা বেশ ভালভাবেই জানেন রাহুল দ্রাবিড়। তাই তো খুব একটা সময় নষ্ট করতে চাননি তিনি। তাঁর প্রস্তাবেই দলে এসেছেন প্যাডি আপটন।
টি২০ বিশ্বকাপ পর্যন্ত প্যাডি আপটনের সঙ্গে চুক্তি হয়েছে বোর্ডের
প্যাডি আপটনের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুল দ্রাবিড়েরও। তিনি জানেন প্যাডি আপটন এই পরিস্থিতিতে ভারতীয় দলকে কতটা সাহায্য করতে পারেন। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের মানসিতক দৃড়া ধরে রাখাও যে একটা কঠিন চ্যালেঞ্জ সেটাও ভালভাবে জানেন কোচ রাহুল দ্রাবিড়। সেইসমস্ত কিছু মাথায় রেখেই প্যাডি আপটনকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে কাজও শুরু করে দিয়েছেন ভারতের নতুন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটন।
.@PaddyUpton1 is back with #TeamIndia as mental conditioning coach. 👍 👍
Here's what he had to say about his role with the team & his bond with Head Coach Rahul Dravid as he begins his stint with the team. 👌 👌 – By @28anand
Watch 🎥 🔽 #WIvIND pic.twitter.com/IYU8pCEKQj
— BCCI (@BCCI) July 27, 2022
তিনি আসায় যথেষ্ট স্বস্তিতে রয়েছেন দ্রাবিড়। তাঁর কথাতেই কিন্তু সেই বার্তা বেশ স্পষ্ট। তিনি জানিয়েছেন, “প্রচুর ক্রিকেট খেলা হলে সেখানে ক্রিকেটারদের মানসিক দৃড়তা ধরে রাখাই প্রধান কাজ। প্যাডি আপটন আসার ফলে সেদিক থেকে যে যথেষ্ট সাহায্য পাব তা নিয়ে কোনও সন্দেহ নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সূত্রে ক্রিকেটারদের মানসিক পরিস্থিতির ব্যপারে যথেষ্ট ওয়াকিবহাল আমরা। সেখানে প্যাডি আপটনের মতো একজন ব্যক্তি যথেষ্ট সাহায্য করবেন”।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্যাডি আপটনের। ভারতের পরিস্থিতির সহ্গে তিনি যথেষ্ট ভালভাবে পরিচিত। আর সেজন্যইউ তো রাহুল দ্রাবিড়ও তাঁর নাম প্রস্তাব করেছিলেন বিশ্বকাপের আগে। বোর্ডও সেই ব্যবস্থা করতে খুব একটা দেরী করেনি। স্বল্প সময়ের জন্য চুক্তি হলেও প্যাডি আপটনকে রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাতে এখনও তিনমাস সময় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই কাজ শুরু করে দিয়েছেন প্যাডি আপটন। বিশ্বকাপে ভারতীয় দল সাফল্য পায় কিনা সেটাই এখন দেখার।