টেস্টে আইসিসির ব্যাটারদের তালিকায় তিন নম্বরে উঠে এলেন বাবর আজম
আপডেট করা - Jul 27, 2022 7:31 pm

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের সামনে রানের পাহাড় তৈরি করেছে শ্রীলঙ্কা। ৫০০ রানের লিড পাকিস্তানের সামনে দিয়েছে তারা। সেদিনই নিজের স্বপ্নপূরণের দিকে একধাপ এগোলেন বাবর আজম। আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় তিন নম্বরে পৌঁছলেন বাবর আজম। এবার টপকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকেওষ বুধবারই টেস্ট ব্যাটারদের ক্রম তালিকায় প্রকাশ করেছে আইসিসি। সেখানেই শীর্ষে রয়েছেন জো রুট এবং তিন নম্বরে নিজের জা.গা করে নিয়েছেন বাবর আজম।
এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে পকিস্তানের। প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল পাকিস্তান। এখন তাদের সামনে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে। যদিও সেই রাস্তাটা যথেষ্ট কঠিন পাকিস্তানের সামনে। এমন সময়ই বাবর আজমেপর আইসিসির টেস্ট ক্রম তালিকায় তিন নম্বর পজিশনে জায়গা করে নেওয়াটা পাকিস্তান শিবিরে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন সকলে। প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবরের দুর্ধর্ষ পারফরম্যান্সের পরই এই উন্নতি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন বাবর আজম
টেস্ট ক্রিকেটে এর আগে কখনোই প্রথম তিনের মধ্যে জায়গা করে নিতে পারেনি বাবর আজম। এখনও পর্যন্ত টেস্টে আইসিসির তালিকায় এটাই কেরিয়ারের সেরা র্যাঙ্কিং বাবর আজমের। গত জুন মাসেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শীর্ষস্থানে থাকতে চান তিনি। সেই পথেই যে বাবর আজম এনেকটা এগিয়ে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ইতিমদ্যেই একদিনের ক্রিকেটে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন তিনি। এবার টেস্ট র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এলেন বাবর আজম।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর হাত ধরেই সেই টেস্টে জয়ের রাস্তায় এগিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে বাবর আজমের ব্যাটে এসেছিল সেঞ্চুরী। তিনি চাড়াসেই ইনিংসে কোনও পাকিস্তানী ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও তিনিই জয়ের লক্ষ্যে এগোনর জন্য পার্টনারশিপটা গড়ে দিয়েছিলেন। সেই ইনিংসে বাবর আজমের ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান।
বুধবারই ক্রম তালিকায় প্রকাশ করেছে আইসিসি। সেখানেই ৮৭৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন বাবর আজম। তাঁর ঠিক ওপরেই রয়েছেন স্টিভ স্মিথ। এই দুজনের মধ্যে পয়েন্টের ফারাকটা খুব একটা নেই। কিন্তু জো রুটের সঙ্গে পার্থক্যটা অনেকটাই রয়েছে। সেটাই কত তাড়াতাড়ি বাবর আজম মেটাতে পারেন সেটাই এখন দেখার। টি টোয়েন্টি ও একদিনের সহ্গে টেস্টেও শীর্ষে বাবর পৌঁছতে পারেন কিনা সেটাই দেখার।