জিম্বাবোয়ে সফরের পর শিখর ধওয়ানের সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে নির্বাচকদের

Shikhar Dhawan
Shikhar Dhawan. (Photo Source: Instagram)

ওয়েস্ট ইন্ডিজের পরই জিম্বাবোয়ে সফর রয়েছে ভারতের। শোনাযাচ্ছে সেখানেও ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে থাকতে পারেন শিখর ধওয়ান। একইসঙ্গে শুরু হয়েছে এবার এক নতুন জল্পনাও। জিম্বাবোয়ে সফরের পরই নাকি শিখর ধওয়ানের সঙ্গে তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে পারেন নির্বাচকরা। আর এই খবর শোনার পর থেকেই যে জল্পনা তুঙ্গে পৌঁছবে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর ব্যাটিং স্টাইল এবং খেলার ধরণ নিয়েই নাকি নানান কথাবার্তা শুরু হয়েছে। এসব নিয়েই হবে সেই আলোচনা।

প্রায় একবছর পর ভারতীয় দলে ফিরেছেন শিখর ধওয়ান। দীর্ঘদিন ধরেই ভারতের টি টোয়েন্টি ফর্ম্যাটে নেই তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেই ভারতের একদিনের ক্রিকেটের দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে শিখর ধওয়ানকে না দেখতে পেয়ে অনেকেই চমকে গিয়েছিলেন। যদিও সেই সমালোচনা বেশী দূর এগোয়নি। নিজেই জবাব দিয়েছিলেন রাহুল দ্রাবিড়।

শিখর ধওয়ানের সঙ্গে আলোচনা করার পরই নাকি তাঁকে টি টোয়েন্টি দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিরুদ্ধেই ফের ভারতীয় দলে ফিরেছেন শিখর ধওয়ান। একদিনের ফর্ম্যাটে এসেছেন তিনি। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সেভাবে সফল হতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই কিন্তু রানের মুখ দেখেছেন েই তারকা ক্রিকেটার। প্রথম ম্যচেই ৯৭ রানের ইনিংস খেলেছিলেন শিখর ধওয়ান।

এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নেতৃত্ব দায়িত্ব শিখর ধওয়ানের কাঁধে

কিন্তু সম্প্রতি রোহিত শর্মা ও শিখর ধওয়ানের  ব্যাটিং পারফরম্যান্স এবং খেলার ধরনের মধ্যে একটা পার্থক্য দেখা গিয়েছে। যেখানে রোহিত শর্মাকে বারবার বলতে শোনা গিয়েছে যে একদিনের ক্রিকেটেও দলের সকলের থেকে টি টোয়েন্টির আগ্রাসন দেখতে চান তিনি। তরুণ ক্রিকেটাররাও কিন্তু সেই পথেই হাঁটতে শুরু করে দিয়েছেন। কিন্তু শিখর ধওয়ানের খেলার ধরণ কিন্তু একেবারেই আলাদা। বরং খানিকটা ধীর গতির ক্রিকেটই খেলার পক্ষপাতী তিনি।

যদিও এই দুই ক্রিকেটারের মধ্যে কোনওরকম সমস্যা কিংবা মত পার্থক্য দেখা যায়নি। কিন্তু নির্বাচক মহল নাকি এই বিষয় নিয়ে বেশ ওয়াকিবহাল। আর সেজন্যই জিম্বাবোয়ে সফরের পরই শিখর ধওয়ানের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। আগামী বছরেই ভারতের মাটিতে হবে একদিনের বিশ্বকাপ। তার আগেই শিখর ধওয়ানের সঙ্গে আলোচনায় বসতে চান নির্বাচকরা।

দুজনের আলাদা ধরণ নিয়ে কোনওরকম সমস্যা নেই নির্বাচকদের। বরং শিখর ধওয়ান তাঁর ভবিষ্যত পরিকল্পনা কী ভেবে এগিয়ে চলেছেন সেটাই জানতে চাইবে বোর্ড। তিনি যদি নিজের ব্যাটিং কৌশলের দিকেও কোনওরকম পরিবর্তন আনতে চান, তাহলে বিক্রম রাঠোর এবং রাহুল দ্রাবিড়ের থেকে যে সাহায্য পাবেন সেই বিষয়েও আশাবাদী নির্বাচক মহল।

close whatsapp