টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য ভারত ও অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting. (Photo by Robert Cianflone/Getty Images)

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কয়েকমাস বাকি রয়েছে। আর আগেই বিরাট এক ভবিষ্যদ্বাী করে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে আসন্ন বিশ্বকাপের ফাইনালে উঠতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। কআর সেখানেই বারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট নাকি ধরে রাখবে অস্ট্রেলিয়া। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে দুর্ধর্ষ ফর্মে রয়েছে দুই দলই। আর সেই পারফরম্যান্স এবং দুই দলের ক্রিকেটারদের ফর্মের কতা বিচার করেই এমন ভবিষ্যদ্বানী করেছেন রিকি পন্টিং।

গতবারের বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারত। গ্রুপপর্ব থেকে বিদায় নিতে েহয়েছিল টিম ইন্ডিয়াকে। যদিও সেসব এখন অতীত। ভারতীয় দল খোলনলচে বদলে অখন সম্পূর্ণ নতুন। কোচ হয়েছেন রাহু দ্রাবিড়। দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে নতুনভাবে স্বপ্ন দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকে সেভাবেই এগোতে শুরু করেছে টিম ইন্ডিয়াও। টি টোয়েন্টি ক্রিকেটে দুর্ধর্ষ রপারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল।

গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখার পর তাদেরকে নিয়ে আশাবাদী প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক রিকি পন্টিংও। কয়েকদিন আগেই ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে ভারত। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ভারতের দ্বিতীয় দল দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল। অন্যদিকে টি টোয়েন্টিতে দুরন্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়াও। সব মিলিয়েই এই দুই দলকেই  টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে সবচেয়ে জোরালো দাবীদার হিসাবে মনে করছেন রিকি পন্টিং।

এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, আমার মনে হয় ভারত এবং অস্ট্রেলিয়া, “এই দুই দলই এবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে। আরেকটা কথা বলে রাখা ভাল যে সেই ম্যাচে ভারতকে হারিয়ে দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গতবারের চ্যাম্পিয়ন দল। এছাড়া এবার বিশ্বকাপ অস্ট্রেলিয়ার ঘরের মাঠে, সেই সুবিধাটা তারা কাজে লাগাবেই”।

গতবার ভারত আয়োজক হলেও, বিশ্বকাপের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরশাহীর মাঠে। সেই পরিস্থিতিতে বিশ্বকাপ জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। আর তাদের এমন পারফরম্যান্স দেখেই অস্ট্রেলিয়াকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তাঁর মতে এই মুহূর্তে ভারত ভাল পারফরম্যান্স করলেও, অস্ট্রেলিয়ার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে তারা পারবে না।

ভারত, অস্ট্রেলিয়ার কথা বললেও, ইংল্যান্ডের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারেননি রিকি পন্টিং। তাঁর মতে ইংল্যান্ডের পারফরম্যান্স গত কয়েক মরসুমে যথেষ্ট ভাল। তাদের সুযোগও রয়েছে। তবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ভারত এবং অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন রিকি পন্টিং।

close whatsapp