টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের মেন্টর ম্যাথিউ হেডেন

২০২১ টি-২০ বিশ্বকাপের সময়ও হেডেন পাকিস্তান দলের অংশ ছিলেন

Matthew Hayden
Matthew Hayden. (Photo by Twitter/TheRealPCB)

গত বছরের মতোই, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাথিউ হেডেনকে সাপোর্ট স্টাফ সদস্য হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান। গত বছর অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ওপেনারের একই ভূমিকা ছিল এবং আবারও দলের মেন্টর হিসেবে যোগ দেবেন। ৫০ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রধান কোচ সাকলাইন মুশতাকের সাথে কাজ করবেন।

দুইবারের বিশ্বকাপজয়ী হেডেন ১৫ই অক্টোবর ব্রিসবেনে মেন ইন গ্রিন-এ যোগ দেবেন। এশিয়া কাপের পরে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান খেলবে যেখানে তৃতীয় দল হিসেবে আছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়। এই বছর ফর্মে থাকা দলটি তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিকে তাকিয়ে থাকবে।

এশিয়া কাপে মানসম্পন্ন ক্রিকেট প্রদর্শনের পর অনেক আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় আসবে পাকিস্তান দল। শ্রীলঙ্কার বিপক্ষে এখনও ফাইনাল খেলা না হলেও, পাকিস্তান দেখিয়েছে যে তারা ব্যাটিং, বোলিং উভয় দিকেই যথেষ্ট গভীরতা পেয়েছে। অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপে হেডেনের মতো একজন অস্ট্রেলিয়ানের সাহচর্য পাকিস্তানের জন্য কার্যকরী হতে পারে।

অস্ট্রেলিয়ায় সফল হতে যা লাগে তা পাকিস্তান দলের আছে: ম্যাথিউ হেডেন

হেডেন, যিনি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুব ভালোভাবে জানেন, তিনি বিশ্বাস করেন যে অস্ট্রেলিয়ায় পারদর্শী হওয়ার শক্তি পেয়েছে দলটি। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেট আপের অংশ হওয়ার সুবিধার কথাও বলেছেন।

“আমি অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের পরামর্শদাতা হিসাবে পাকিস্তান দলের সাথে থাকব এবং আবার তাদের সংস্কৃতিতে যোগ দিতে এবং ওয়ান নেশন ওয়ান প্যাশনের চেতনা অনুভব করতে অপেক্ষা করতে পারছি না,” বলেছেন অসি কিংবদন্তি।

তিনি যোগ করেছেন, “আমি দেখেছি এসিসি টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তান কেমন পারফরম্যান্স করছে এবং ভারতের বিপক্ষে রবিবারের জয়টি দুর্দান্ত ছিল। আমি মনে করি এই পাকিস্তান দলটির অস্ট্রেলিয়ায় সফল হতে যা লাগে তা আছে এবং পরিস্থিতি সত্যিই তাদের জন্য উপযুক্ত হবে, ব্যাটিং, বোলিং উভয় দৃষ্টিকোণ থেকেই। এই দলটির সমস্ত দিকই পরিপূর্ব এবং আমি নিশ্চিত যে গত বছর সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বকাপকে আলোকিত করবে তারা। অস্ট্রেলিয়ার সমস্ত পরিস্থিতি সম্পর্কে আমার সমস্ত অভিজ্ঞতা এবং জ্ঞান দেওয়ার সুযোগ পেয়ে আমি সৌভাগ্যবান বোধ করছি এবং পাকিস্তান ড্রেসিংরুমে ফিরে আসার জন্য অপেক্ষা করতে পারছি না।”

close whatsapp