টেস্টে অভিষেক হওয়ার ১৩ বছর পর ১০০০ রান সম্পূর্ণ করলেন ফাওয়াদ আলম

Fawad Alam
Fawad Alam. ( Photo Source: Twitter )

২০০৯ সালে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল ফাওয়াদ আলমের। কিন্তু কেরিয়ারের বেশীরভাগটা সময়ই কেটেছে মাঠের বাইরে। ২০২০ সাল থেকে পাকিস্তান টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই ক্রিকেটার। সোমবার সেই ফাওয়াদ আলমই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১০০০ রানের মালিক হলেন। অভিষেক হওয়ার দীর্ঘ ১৩ বছর পর দেশের জার্সিতে টেস্ট ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন ছুঁলেন তিনি। যদিও দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে খানিকটা পিছিয়েই রয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথছম টেস্টে পাকিস্তান জিতেছে। গল ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ জিততে পারলেই সিরিজ নিজেদের পকেটে পুরবে তারা। গত ২৪ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। সেখনেই পাকিস্তান শিবিরে সুযোগ পেয়েছেন ফাওয়াদ আলম। এই ম্যাচেই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন গড়লেন তিনি। সময়টা খানিকটা বেশী লাগলেও, নিজের চেষ্টায় টেস্ট ক্রিকেটে ১০০০ রানের মালিক হলেন তিনি। পারফরম্যান্সের এই ধারাই এখন এগিয়ে িয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছেন ফাওয়াদ আলম।

শ্রীলঙ্কার বিরুদ্ধেই টেস্টে ১০০০ রান সম্পূর্ণ করলেন ফাওয়াদ আলম

প্রথম টেস্টে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আজহার আলি একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। দীর্ঘদিন ধরেই রানের মধ্যেই তিনি। সিরিজ নির্ণায়ক টেস্টে সেজন্য তাঁকে বসিয়ে ফাওয়াদ আলমকেই সুযোগ দিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে প্রথমবার সিরিজে সুরুজে সুযোগ পেয়েছিলেন ফাওয়াদ আলম। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়া এই সুযোগ যে তিনি খুব একটা কাজে লাগাতে পেরেছেন তা নয়। মাত্র ২৪ রানেই সাজঘরে ফিরতে হয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে এই রান করার সঙ্গেই কেরিয়ারের ১০০০ তম রানের মালিক হয়েছেন ফাওয়াদ আলম।

২০০৯ সালে পাকিস্তানের হয়ে টেস্টে অভিষেক হলেও, মাঝে দীর্ঘবছর দলের বাইরে ছিলেন তিনি। মাত্র চারটি টেস্টই খেলার সুযোগ পেয়েছিলেন এই ক্রিকেটার। প্রায় ১১ বছর পর ফের পাকিস্তান শিবিরে ডাক পেয়েছেন। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাননি তিনি। তবে দ্বিতীয় টেস্টে আজহার আলির বাদ পড়ার তাঁর সামনে ফের একবার সুযোগ করে দিয়েছে। কিন্তু প্রথম ইনিংসে কিন্তু সেই পারফরম্যান্স দেখাতে পারেননি ফাওয়াদ আলম।

২০২১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের সর্বোচ্চ রান করেছিলেন ফাওয়াদ আলম। ১৪০ রান করেছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর দলে ফেরার পর ফাওয়াদ আলম করেছেন ৭৬০। শুধু তাই নয় তাঁর গড় রয়েছে ৪০-এর ওপর। এদিন খন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং করতে নামেন সেই সময় ফাওয়াদ আলমের রান ছি্ল ২৮ ইনিংস খেলে ৯৮৬ রান। ১০০০ রানের মাইলস্টোন গড়তে মাত্র ১৪ রান পিছিয়ে ছিলেন তিনি। ৬৪ বলে ২৪ রান করে সেই রান তিনি সম্পূর্ণ করেন।

অন্যদিকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে খুব একটা ভাল জায়গায় নেই পাকিস্তান। একের পর এক উইকেচট খুইয়ে ক্রমশই চাপ বাড়চে পাকিস্তানের ওপর।

close whatsapp