ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতানোই লক্ষ্য বিরাট কোহলির

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

আন্তর্জাতিক ক্রিকেটে রানের খরা চলছে বিরাট কোহলির ব্যাটে। ২০১৯ সালের পর থেকেই যেন পারফরম্যান্সের দ্রাফটা বিরাট কোহলির নীচের দিকে নামতে শুরু করেছে। সদ্য শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। যদি পরবর্তী জিম্বাবোয়ে সফরেও তিনি না খেলেন, তবে একেবারে এশিয়া কাপেই ভারতীয় দলের জার্সিতে ফিরবেন বিরাট কোহলি। ফর্ম খারাপ গেলেও, নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতানোই এখন একমাত্র লক্ষ্য বিরাট কোহলির।

সম্প্রতি একেবারেই ভাল ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না বিরাট কোহলি। টেস্ট থেকে টি টোয়েন্টি এবং একদিনের ফর্ম্যাট, প্রতিটি জায়গাতেই বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। দিন যত এগোচ্ছে ততই যেন তাঁকে নিয়ে সমালোচনার সুর আরও চড়া হতে শুরু করেছে। অএই মুহূর্তে বিরাট কোহলিকে অবশ্য বিশ্রাম দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। সামনেই রয়েছে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্রাম কাটিয়ে বিরাট কোহলি আবারও নিজের চেনা ফর্মে ফিরতে পারবেন কিনা সেতো সময়ই বলবে।

প্রায় তিন বছর ধরে বিরাট কোহলির ব্যাটে বড় রানের দেখা নেই

কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক যে এখন থেকেই নিজের লক্ষ্যটা ঠিক করে ফেলেছেন তা নিয়ে কোনও সংশয় নেই। দেশের জার্সিতে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাই এখন বিরাট কোহলির অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্যে পৌঁঠতে যা যা করার প্রয়োজন সমস্তকিছুই করতে প্রস্তুত রয়েছেন বিরাট কোহলি। আাগামী ২৭ অগাস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। শ্রীলঙ্কার বদলে সংযুক্ত আরব আমিরশাহীর মাঠেই হবে এবারের এশিয়া কাপ।

তার আগেই সম্প্র্রচারকারী চ্যানেলের টুইটারে বিরাট কোহলির একটি বার্তা পোস্ট করা হয়েছে। আর সেখানেই বিরাট কোহলি জানিয়েছেন, “আমার এখন একমাত্র লক্ষ্য হল ভারতকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করা এবং টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা। আর সেই সাফল্যের জন্য আমায় যা করতে হবে সবকিছুর জন্য প্রস্তুত হয়ে রয়েছি”।

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি টোয়েন্টি এবং একদিনের সিরিজ খেলেছেন বিরাট কোহলি। কিন্তু দেশের জার্সিতে প্রতিটি ফর্ম্যাটেই চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রানই করতে পেরেছেন তিনি। প্রথম ইনিংসে ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ২০ রানই সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি।

টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটেও সেই চিত্রটা এতটুকু বদলায়নি। বিরাট কোহলিকে নিয়ে নানান মহলে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। যদিও বিরাট কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু একটা বার্তা সকলকেই দিয়ে রাখলেন তিনি। আপাতত কয়েতদিন বাইশগজের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখছেন না বিরাট কোহলি। কিন্তু লক্ষ্যস্থির হয়ে গিয়েছে। এখন শুধুই সেই লক্ষ্যের জন্য নিজেকে প্রস্তত করার পালা তাঁর সামনে।

close whatsapp