২ বলে বাকি ৮ রান, সেই সময় সঞ্জু স্যামসন কী করলেন দেখুন
স্যামসনের অসাধারণ ফিল্ডিং প্রচেষ্টা বল বাউন্ডারিতে যাওয়া থেকে আটকায়
আপডেট করা - Jul 23, 2022 2:24 pm

২২শে জুলাই (শুক্রবার), পোর্ট অফ স্পেনের কুইন’স পার্ক ওভালে, প্রথম ওডিআই ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য করতে হত ১৫ রান। মহম্মদ সিরাজ সফলভাবে সেই রান রক্ষা করেন এবং টিম ইন্ডিয়া ৩ রানে ম্যাচ জিতে যায়। তবে, ম্যাচের শেষ ওভারে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন একটি বাউন্ডারি বাঁচানোর জন্য শরীর পুরো ছুঁড়ে দিয়ে ডাইভ না দিলে ফলাফল অন্যরকম হতে পারত।
জয়ের জন্য বাকি থাকা ১৫ রান করার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি এবং আকিল হোসেইন প্রথম বল ডট খেলার পর দ্বিতীয় বলে লেগ বাইয়ে ১ রান নেন। স্ট্রাইকে এসে অলরাউন্ডার রোমারিও শেফার্ড তৃতীয় ডেলিভারিতে চার মারেন। পরের বলে ২ রান নেন এবং শেষ ২ বলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ৮ রান।
বাউন্ডারি বাঁচাতে অসামান্য ঝাঁপ দেন সঞ্জু স্যামসন
এরপরের ডেলিভারিতে সিরাজ ভুল লাইনে বোলিং করেন এবং বল লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাচ্ছিল। সেই বলটি স্যামসন উৎকৃষ্টতম চেষ্টা দিয়ে না আটকালে ওয়াইডসহ চার রান হয়ে যেত এবং শেষ ২ বলে মাত্র ৩ রান করতে হত ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু স্যামসন তা হতে দেননি। তাঁর নিখুঁত অ্যাথলেটিসিজম ভারতকে এই যাত্রায় রক্ষা করে। ওয়াইডের জন্য ওয়েস্ট ইন্ডিজ এক রান পায়। শেষ দুই বলে একটি ডাবল ও একটি বাইয়ের এক রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থামে ভারতের চেয়ে ৩ রান দূরে।
ম্যাচ সম্পর্কে কথা বলতে গেলে, ভারত প্রথমে ব্যাট করে এবং তাদের নির্ধারিত ৫০ ওভারে ৩০৮/৭ তোলে। অধিনায়ক শিখর ধাওয়ান ৯৯ বলে ৯৭ রান করে ম্যাচের সেরা হন। এ ছাড়া শুবমান গিল (৬৪) ও শ্রেয়াস আইয়ার (৫৪) হাফ সেঞ্চুরি করেন। জবাবে ব্যাট হাতে কাইল মেয়ার্স, শামার ব্রুকস ও ব্র্যান্ডন কিং ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।
হোসেইন (৩২ রান), এবং রোমারিও (৩৯ রান) ব্যাট হাতে শেষ অবধি অপরাজিত থাকলেও নিজেদের দলের হয়ে ম্যাচ জিততে পারেননি। ভারতের হয়ে শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল ও সিরাজ দুটি করে উইকেট নেন।
সঞ্জু স্যামসনের উইকেটকিপিং দক্ষতার জন্য টুইটারে প্রশংসার জোয়ার
Sanju Samson’s stop was the difference in the end. 100% boundary. And that would’ve been Game Windies.
— Aakash Chopra (@cricketaakash) July 22, 2022
The save from Sanju Samson made a huge impact on the victory of the Indian team, it was a certain 4 extra runs for West Indies & they could have won the game. pic.twitter.com/wxcDLVqY29
— Johns. (@CricCrazyJohns) July 22, 2022
Sanju Samson's save of the day with 8 needed off 2 probably won't be remembered tomorrow. #WIvIND pic.twitter.com/WOb6GO233g
— Rohit Sankar (@imRohit_SN) July 22, 2022
The match winning save from Sanju Samson last night – had it been a four, West Indies could've been 1-0 in the series. pic.twitter.com/dwj8qmavDZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 23, 2022
Sanju Samson's keeping was outstanding in this match – In the last over he saved Crucial 4 runs and must credit goes to him and even Mohammad Siraj was appreciated and clapping for his wicketkeeping when he saved. pic.twitter.com/UCLgj2guOR
— Tanuj Singh (@ImTanujSingh) July 22, 2022
https://twitter.com/VishnudathK/status/1550696681741504512
This man behind the stumps with Gloves on 🧤 is the Reason That the Majority of the Indians would be Sleeping peacefully tonight 🔥😍 And The other ( west )-Indians Must be feeling Lil sad
Nevertheless well Played both the Team ❤️❤️ #IndvsWI #SanjuSamson #Sanju #DDSports pic.twitter.com/n1hv4WK2Rm— SUMEET KUMAR J G (@sumeetkumar2524) July 22, 2022
Flying Sanju samson saved India from marginal defeat.#WIvIND#SanjuSamson pic.twitter.com/5cXJlBplwm
— Sanuj Lodhi (@sanuj_lodhi) July 22, 2022
You can hate him….. You can love him…………. But you can't ignore him
Save OF the MATCH 🔥#Sanjusamson #INDvWI#SanjuSamson❤️🔥https://t.co/mOsJ1Q7fBj
— Rohit (@___Invisible_1) July 23, 2022
https://twitter.com/RightGaps/status/1550604658619457538