শেষ ওভারের থ্রিলারে আরসিবিকে পরাস্ত করে প্লে-অফের কাছে ক্যাপিটালস

১৫ বলে ২৯* করে ম্যাচের সেরা হয়েছেন জোনাসেন

Jess Jonassen and Marizanne Kapp
Jess Jonassen and Marizanne Kapp. (Photo Source: WPL/ Twitter)

ডাব্লিউপিএল ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুঃস্বপ্নের অভিযান অব্যাহত রইল কারণ স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সংকীর্ণ ব্যবধানে হারের পর টুর্নামেন্টে তাদের টানা পঞ্চম পরাজয় নথিভুক্ত করেছে। ম্যারিজান কাপ (৩২ বলে ৩২*) ও জেস জোনাসেন (১৫ বলে ২৯*) পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ক্যাপিটালসের অবস্থান আরও মজবুত করেছেন দুই বল বাকী থাকতে দলকে জিতিয়ে।

মাঝারি স্কোর তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুতেই ধাক্কা খেয়েছিল, যখন অজি পেসার মেগান শুট তাঁর প্রথম ওভারেই ফর্মে থাকা ব্যাটার শাফালি ভার্মাকে শূন্য বোল্ড করেন। প্রাথমিক আঘাত সত্ত্বেও ক্যাপিটালসের ব্যাটার অ্যালিস ক্যাপ্সি পাওয়ারপ্লে ওভারের সুবিধা নিয়ে দ্রুত গতিতে রান করতে থাকেন। ক্যাপ্সি ২৪ বলে ৩৮ রানের ঝকঝকে ইনিংস খেলে ডিসিকে এগিয়ে রেখেছিলেন।

মেগ ল্যানিং তাঁর শুরুকে কাজে লাগাতে ব্যর্থ হলেও জেমিমাহ্‌ রড্রিগস (২৮ বলে ৩২) ও কাপ এবং জেমিমাহ রদ্রিগেস নিশ্চিত করেছিলেন যে আরসিবির বিরুদ্ধে যেন দুই পয়েন্ট হাতছাড়া না হয়। শেষের দিকে টেনশনের পরিস্থিতি তৈরী হয়েছিল যখন অবশিষ্ট ৪ বলে ৭ রান করতে হত ডিসিকে। তবে একটি ছক্কা ও চার হাঁকিয়ে দলকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট এনে দিতে ব্যর্থ হননি জোনাসেন।

এলিস পেরি ও রিচা ঘোষের ইনিংসের সৌজন্যে সম্মানজনক স্কোরে পৌঁছয় আরসিবি

এর আগে অত্যন্ত মন্থর গতিতে আরসিবি ইনিংস শুরু করার পরে এলিস পেরি (৫২ বলে ৬৭*) ও রিচা ঘোষ (১৬ বলে ৩৭) তাদের স্কোরকে প্রতিদ্বন্দ্বিতামূলক ১৫০/৪ স্কোরে পৌঁছে দেন। প্রথম দিকে পেরিও ছন্দ হাতড়ে বেড়াচ্ছিলেন এবং প্রথম কুড়ি রান এসেছিল একশোর কম স্ট্রাইক রেটে।

পেরি ইনিংসে গড়তে সময় নিলেও, অন্য প্রান্তে থাকা রিচা ঘোষ প্রথম থেকেই আগ্রাসন দেখিয়েছিলেন। ইনিংসের ১৬তম ওভার করতে এসেছিলেন ক্যাপ্সি এবং তখন ১৭ রান তুলে আরসিবিকে প্রয়োজনীয় গতি প্রদান করেন রিচা। এরপরের ওভারে টারা নরিসের বিরুদ্ধে কুড়ি রান তোলেন রিচা ও পেরি মিলে। সেই ওভারে পেরির ব্যাট থেকে দুটি ও রিচার ব্যাট থেকে একটি ছক্কা আসে।

২৯ রানে থাকাকালীন ১৫তম ওভারে শিখা পান্ডে এলিস পেরিকে জীবন দান করার পরে পেরি সুযোগের সদ্ব্যবহার করে টুর্নামেন্টে তাঁর হাফ-সেঞ্চুরি হাঁকান। তিনি শেষ অবধি চারটি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে ৬৭ রানে অপরাজিত থাকেন। রিচা ১৬ বলে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে মূল্যবান ৩৭ রান যোগ করেন।

আরসিবির টানা পঞ্চম হারের পরে টুইটারের প্রতিক্রিয়া

https://twitter.com/_Cricpedia/status/1635330545734549505

close whatsapp