একদিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ভারতীয় হিসাবে ১০০০ রানের মালিক শ্রেয়স আইয়ার
আপডেট করা - Jul 22, 2022 10:10 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরে রবীন্দ্র জাদেজা ছিটকে যাওয়ার পরই প্রথম দুই ম্যাচে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব উঠেছে শ্রেয়স আইয়ারের কাঁধে। সেই মঞ্চেই শ্রেয়স আইকারের মুকুটে নতুন পালক। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারের এলিট তালিকায় নাম তুললেন এই তরুণ তারকা ক্রিকেটার। একদিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে ১০০০ রানের মালিক হলেন শ্রেয়স আইয়ার। মাত্র ২৫টি ইনিংস খেলেই একদিনের ক্রিকেটে ১০০০ রান করে ফেললেন তিনি।
ভারতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটে দ্রুততম ১০০০ রান করার ক্ষেত্রে এতদিন প্রথম তিনজন ছিলেন বিরাট কোহলি, শিখর ধওয়ান এবং নভজোত্ সিং সিধু। সেই সিধুর রেকর্ড ছুঁয়েই তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রকেটে ১০০০ রানের নতুন মাইলস্টোন গড়লেন শ্রেয়স আইয়ার। সময় নিলেন মাত্র ২৫টি ইনিংস। তাঁরপ আগে এই নজির গড়তে পেরেছিলেন বিরাট কোহলি এবং শিখর ধওয়ান। এদিন শিখর ধওয়ানের সঙ্গেই সেই রেকর্ড গড়লেন শ্রেযস আইয়ার।
রবীন্দ্র জাদেজার পরিবর্তে এই ম্যাচে সহ অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হারলেও এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল ভারত। প্রথম থেকেই এদুন দুর্ধর্ষ মেজাজে ছিল ভারতীয় দলের ব্যাটাররা। ওপেনিং জুটি থেকেই ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর দাপট দেখান শুরু করেছিল টিম ইন্ডিয়া। শুরুতেই শিখর ধওয়ান ও শুভমন গিল ১১৯ রানের পার্টনারশিপ গড়েন। ১৭.৪ ওভারের মাথায় সেই পার্টনারশিপ ভাঙে। শুভমন গিল ৬৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন এদিন। এরপরই ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার।
নতুন মাইলস্টোন গড়ার থেকে তখন কয়েকধাপই দূরে ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন শ্রেয়স আইয়ার। প্রথমে খানিকটা ধীরে খেললেও, নিকোলাস পুরানের ওভার থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা শুরু করেন শ্রেয়স আইয়ার। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের এক ওভারে দুটো ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি দিয়ে শুরু হয় শ্রেয়স আইয়ারের আক্রমণাত্মক ইনিংস। সেইসঙ্গেই যেন নতুন রেকর্ডেরও মালিক হয়ে যান তিনি।
শুভমন গিল আউট হয়ে যাওয়ার পর শিখর ধওয়ানের সঙ্গে পার্টনারশিপ গড়ার কাজটা শুরু করেন শ্রেয়স আইয়ার। তারাও ৯৪ রানের পার্টনারশিপ গডে তোলেন। সেখানেই কেরিয়ারের অন্যতম মাইলসটোনের মালিক হয়ে যান শ্রেয়স আইয়ার। তৃতীয় ভারতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে ১০০০ রানের মালিক হয়ে যান তিনি। ২৫টি ইনিংস খেলে এই রেকরড গড়লেন তিনি। সেইসঙ্গে অর্ধশতরানও করেন শ্রেয়স আইয়ার। ৫৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৫টি চার এবং দুটো ওবার বাউন্ডারি।
২৪ ইনিংস খেলে এখনও পর্যন্ত দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকটে ১০০০ রানের মালিক হওয়ার রেকর্ড রয়েছেন বিরাট কোহলি ও শিখর ধওয়ানের।