কুইন্টন ডি ককের আচরণ দেখে বিস্মিত সালমান বাট
ডি কক হাঁটু গেড়ে বসতে অস্বীকৃত হয়েছিলেন বলেই ম্যাচে নামেননি
আপডেট করা - Oct 27, 2021 3:21 pm

প্রাক্তন পাকিস্তান ওপেনার সালমান বাট ব্ল্যাক লাইভস ম্যাটারস ক্যাম্পেইনের সমর্থনে হাঁটু গেড়ে বসার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) নির্দেশে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ থেকে প্রত্যাহার করার কুইন্টন ডি ককের সিদ্ধান্তে তাঁর বিস্ময় প্রকাশ করেছেন। ডি কক ২৬শে অক্টোবর তাঁর দলের খেলায় অংশগ্রহণ না করার জন্য ব্যক্তিগত কারণ উদ্ধৃত করেছিলেন প্রথমে, পরে যদিও জানা যায় তিনি হাঁটু গেড়ে বসতে অস্বীকৃত হয়েছিলেন বলেই ম্যাচে নামেননি।
“সে যা করেছে তা সত্যিই অদ্ভুত ছিল। প্রত্যেকেই ব্ল্যাক লাইভস ম্যাটার (বিএলএম) আন্দোলনটিতে অংশ নিচ্ছে। এই আন্দোলন মূলত বলে যে সমস্ত মানুষ সমান এবং জাতি বা বর্ণের ভিত্তিতে কাউকেই নিজেকে শ্রেষ্ঠ মনে করা উচিত নয়,” বাট তার ইউটিউব চ্যানেলে বলেছেন। “সবার জন্য (ক্রিকেট দক্ষিণ আফ্রিকার) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলোয়াড়দের হাঁটু গেঁড়ে বসতে হবে। তাঁর সিদ্ধান্ত জনগণকে ঐক্যবদ্ধ করবে না বরং আরও বিভাজন সৃষ্টি করবে। আমি সত্যিই জানি না সে কেন এমন করেছে।”
বাট আরও মনে করেন যে দলের অভ্যন্তরে বর্তমান ধারণাগুলি নেলসন ম্যান্ডেলার প্রচারিত ধারণাগুলির সম্পূর্ণ বিপরীত। “তিনি (ডি কক) এমন একটি দেশে থাকেন যেখানে উভয় বর্ণের মানুষই প্রচুর। এটা অবশ্যই নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকা নয়। যখন দক্ষিণ আফ্রিকার অবস্থার উন্নতি হয় এবং তারা নিজেদেরকে বাকি বিশ্বের সাথে মিশে যায়, তখন তিনি মানুষকে একত্রিত করেন। অবস্থা বদলে গেছে। সবাই এটা করছে এবং বার্তাটি এটাই পৌঁছচ্ছে যে সবাই সমান,” বাট যোগ করেছেন।
প্রাক্তন ওপেনার আরও একটি বিষয়ে আলোকপাত করেছেন যে একটি দলের মধ্যে চিন্তাভাবনা এবং মতাদর্শের অনেক পার্থক্য থাকা আদর্শ ব্যাপার নয়। “তাদের দল কোটা পদ্ধতিতে চলছে। তাদের প্রথম ম্যাচেও, এমন একটি চিত্র ছিল যেখানে দলের কেউ বসেছিল এবং কেউ দাঁড়িয়ে ছিল। তাদের দেখে দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে। তাদের মতামত, বিশ্বাস বা সাংস্কৃতিক পার্থক্য এতটা প্রদর্শন করা উচিত নয়। তারা এখানে ক্রিকেট খেলতে এসেছে।”
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ডি ককের প্রসঙ্গে বলেছেন, “একটি দল হিসাবে, আমরা এই খবরে বিস্মিত। কুইন্টন দলের জন্য একজন বড় খেলোয়াড়, শুধু ব্যাটার হিসেবেই নয়, সিনিয়র দৃষ্টিকোণ থেকেও। তাই একজন অধিনায়ক হিসেবে আমার কাছে ওকে না পাওয়া এমন কিছু যা আমি স্পষ্টতই আশা করিনি।”