শুধুমাত্র পোডিয়ামে ওঠা নয়, কমনওয়েলথে সোনা জেতাই লক্ষ্য স্মৃতি মন্ধনার

Smriti Mandhana
Smriti Mandhana. (Photo by Chris Hyde/Getty Images)

আরমাত্র কয়েকদিন বাকি। এরপরই শুর হতে চলেছে কমনওয়েলথ গেমস। ক্রিকেট অবশ্য সেখানে নতুন নয়। কিন্তু মহিলাদের ক্রিকেটে এই প্রতিযোগিতায় প্রথবার হতে চলেছে। আগামী ২৯ জুলাই থেকে কমনওয়েলথে গেমসে শুরু হতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই প্রতিযেগিতায় নামার গেই নিজেদের লক্ষ্য স্থিক করে ফেলেছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। শুধুমাত্র পোডিয়ামে ওঠা নয়, সোনা নিয়েই প্রতিযেগিতায় দৌড় থামাতে চায় তারা।

কমনওয়েলথ গেমসের আসর এবার বসতে চলেছে ইংল্যান্ডের বার্মিংহামে। সেখানেই নিেদের পারফরম্যান্স দেখিয়ে সকলকে মাতিয়া দিতে চায় টিম ইন্ডিয়া। শেষবার বিশ্বকাপ নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেও সাফল্য পেতে ব্যর্থ হয়েছিল। চলতি বছরেই ফের একটা ুসযোগ পেয়ে গিয়েছে মহিলা ক্রিকেট দল। সেখানে নিজেদেরকে লপ্রমাণ করতে মরিয়া তারা। মিতালী রাজ অবসর নিয়েছেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই হয়ত নামতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা।

২৯ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কমনওয়েলথে যাত্রা শুরু করছে ভারতীয় মহিলা দল

কমনওয়েলথ গেমসের জন্য সবার আগে দল ঘোষণা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আট দলের প্রতিযোগিতা আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে চলেছে। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আক্ষেপ এখমনও পর্যন্ত সেভাবে মেটেনি ভারতীয় দলের। সেটাই হয়ত এখন কমনওয়েলথের মঞ্চে মেটাতে চাইবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেভাবেই প্রস্তুত হচ্ছেন স্মৃতি মন্ধনারা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কমনওয়লথ গেমসের মঞ্চে সোনা জিতেই মাঠ মাঠ ছাড়তে চান স্মৃতি মন্ধনারা।

এই প্রসঙ্গে বোর্ডের সাইটেই সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা জানিয়েছেন, “আমরা সোনার লক্ষ্যেই মাঠে নামছি। শুধুমাত্র পোডিয়ামে ওঠাটাই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের দলের প্রতিটা সদস্যই অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে রয়েছেন। কারণ আমরা এর আগে শুধু টিভিতেই দেখেছি কমনওয়েলথ গেমস ও অলিম্পিক প্রতিযেগিতা। আমরা ঝানি সেই অনুভূতিটা কেমন। যখন ভারতের পতাকা উত্তোলন হয় এবং জাতীয় সংগীত শোনা যায়”।

বিশ্বকাপে ব্যর্থ হলেও, তারপর থেকে কিন্তু বাইশগজে বেশ সাফল্যই রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের। একের পর সিরিজে জয় পেয়েছে তারা। ঘরের মাঠে তো বটেই, কয়েকদিন আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌররা। শ্রীলঙ্কার ঘরের মাটিতে তাদের হারিয়ে দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই ধারাই যে কমনওয়েলথের মঞ্চেও ধরে রাখতে তারা মরিয়া তা নিয়ে কোনও সন্দেহ নেই।

close whatsapp