ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo Source: IPL/BCCI)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই কী তবে একদিনের ক্রিকেটে অভিষেক হতে চলেছে অর্শদীপ সিংয়ের। সবকিছু ঠিকঠাক চললে তেমনটাই হতে পারে। শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নাকি তৃতীয় সিমার হিসাবে এই তরুণ ক্রিকেটারকে খেলাতে পারেন রাহুল দ্রাবিড়। তেমনই বাবনা নাকি চলছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্দরে। বুধবার সকালেই অবশ্য ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রেখেছে ভারতীয় দল। শিখর ধওয়ানের নেতৃত্বে অর্শদীপ সিংয়ের একদিনের ক্রিকেটে অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার।

আগামী ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামতে চলেছে ভারত। দলের একাধিক তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থদের এই একদিনের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের তরুণ ক্রিকেটারদেরই এই সিরিজে খেলানোর  সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের নেতার দায়িত্বে রয়েছেন শিখর ধওয়ান।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল অর্শদীপ সিংয়ের

সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেজন্য এই মুহূর্তে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে টি টোয়েন্টিরই গুরুত্ব সবচেয়ে বেশী। সেই জন্যই একদিনের সিরিজে দলের তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর সেখানেই শোনাযাচ্ছে এবার অর্শদীপ সিংয়ের ভারতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর টি টোয়েন্টিতে অভিষেক হয়ে গিয়েছে। কিন্তু একদিনের সিরিজে তাঁকে খেলানো যায়নি। সেখানে পরিস্থিতির কথা্ বিচার করে অর্শদীপ সিংকে না খলানোরই সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

কিন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরদ্ধে ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহকেই বিশ্রাম দেওয়া হয়েছে। সেই জায়গায় দলের তৃতীয় সিমার হিসাবে অর্শদীপ সিংকে খেলালে হয়ত অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও শেষ পর্যন্ত ভারতীয় টিম ম্যানেজমেন্টই সমস্ত সিদ্ধান্ত নেবে। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য টি টোয়েন্টিতে ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন অর্শদীপ সিং। তাঁর পারফরম্যান্স দেখে খুশিও হয়েছিলেন রাহুল দ্রাবিড়।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তরুণ দল খেলানোর ব্যপারে এই তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়ার ভাবনা চলছে। আইপিএলের মঞ্চেও অর্শদীপ সিং বেশ ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। তিনি হয়ত অনেক উইকেট তুলতে পারেননি। কিন্ত ডেথ ওভারে যে পারফরম্যান্স অর্শদীপ সিং দেখিয়েছিলেন, তা দেখে সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ভারতীয় দলের ডেথ ওবার স্পেশ্যালিস্ট হিসাবেই তাঁকে খেলানোর কথা বলেছিলেন সকলে। অবশেষে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিং।

টি টোয়েন্টি অভিষেক হয়ে গিয়েছে অর্শদীপ সিংয়ের। এখন ভারতীয় দলের জার্সিতে একদিনের মঞ্চে অভিষেক হওয়ার অপেক্ষায় রয়েছেন অর্শদীপ সিং।

close whatsapp