দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও জস বাটলারের ওপর ভরসা রাখছেন জো রুট
আপডেট করা - Jul 20, 2022 9:11 pm

ইয়ন মর্গ্যান পরবর্তী জুগে ইংল্যান্ড ক্রিকেট দলের দায়িত্ব এবার জস বাটলারের কাঁধে। সেই দায়িত্বে এখনও পর্যন্ত জস বাটলার সাফল্যের মুখ দেখতে ব্যর্থ হয়েছেন। যদিও তাঁর সমালোচনা কিংবা ভুল ধরা নয়। জস বাটলারের পাশেই দাঁড়াচ্ছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার জো রুট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে গিয়েছি ইংল্যান্ড। এই নিয়ে শেষ চারটি একদিনের ম্যাচের মধ্যে তিনটিতেই হারতে হয়েছে ব্রিটিশদের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পরই বাটলারের পাশে দাঁড়ালেন জো রুট।
ভারতের বিরুদ্ধে ২-১এ একদিনের সিরিজ হেরছে ইংল্যান্ড। ইয়ন মর্গ্যান ইংল্যান্ডের জার্সি থেকে অবসর নেওয়ার পর এখন টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধনায়কের নাম জস বাটলার। কিন্তু চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে যেমন ভারতীয় দলের বিরুদ্ধে রান পাননি তিনি, তেমনই একদিনের ক্রিকেটেও পরপর তিন ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন জস বাটলার। ভারতের কাছে ১-২-এ একদিনের সিরিজ হেরে গিয়েছিল ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যচে ৮৬ রান করেছেন জো রুট
ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিল ব্রিটিশ বাহিনী। কিন্তু সেখানেও সেই চিত্রটা বদলায়নি। ডারহামে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছে ব্রিটিশ বাহুনী। দক্ষিণ আফ্রিকার ৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে চূড়ান্ত হয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে একমাত্র বড় রান করতে পেরেছিলেন জো রুট। যদিও ইংল্যান্ড জিততে ব্যর্থই হয়েছিল। দক্ষিণ আফ্রিকার কাছে ৬২ রানে হেরে গিয়েছিল ইংল্যান্ড।
জস বাটলারের নেতৃত্ব নিয়ে যে প্রশন উঠবে সেটা বলাই বাহুল্য। সেখানেই নতুন অধিনায়ক জস বাটলারের পাশে দাঁড়িয়েছেন জো রুট। তিনি বলেছেন, “আমার মনে হয় জস বাটলার সহ অন্যান্য যে ক্রিকেটাররা এই ফর্ম্যাটে ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন, হঠাত্ই খুব কম সময়ের মধ্যে একটা পরিবর্তন হয়ে গিয়েছে। সেখানেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বেশ খানিকটা সময় দরকার থাকে সকলের”।
ডারহামেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর ইংল্যান্ডের একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেন স্টোকস। সেই জায়গা ভরাট হতেও যে বেশ খানিকটা সময় লাগবে সেটাও মেনে নিয়েছেন জো রুট। তবে নতুন অধিনায়ক জস বাটলারের ওপর ভরসা রাখছেন ব্রিটিশ তারকা ক্রিকেটার জো রুট। বাটলার কত তাড়াতাড়ি ফর্মে ফেরে এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।