কমনওয়েলথের মঞ্চে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারকে

Ashleigh Gardner
Ashleigh Gardner. (Photo by Charles McQuillan/Getty Images)

কমনওয়েলথের মঞ্চে ক্রিকেট নতুন নয়। ১৯৯৮ সালে প্রথমবার কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হয়েছিল। কিন্তু কোনোদিনও কমনওয়েলথে মহিলাদের ক্রিকেট হয়নি। এবার সেটাই হচ্ছে। প্রথমবার কমনওয়েলথে গেমসে দেখা যেতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট। সেখানেই প্রথমবার সোনা জেতে কোন দেশ সেটাই এখন দেখার। সেই প্রস্তুতি এখন তুঙ্গে প্রিতিটি দেশের। তারইমধ্যে কমনওয়েলথ গেমসে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনারকে। সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

কমনওয়েলথ গেমসের আগে এখন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের সামনে সুযোগ রয়েছে মাত্র দুটো  ম্যাচ। সেখানেই নিজের নতুন ভূমিকাটা একবার ঝালিয়ে নি্তে চান অস্ট্রেলিয়ার এই তারকা অল রাউন্ডার। সবকিছু ঠিকঠাক চললে এবারের কমনওয়েলথ গেমসে অ্যাশে গার্ডনারকে পাওয়ার প্লে-তেই বল করতে দেখা যেতে চলেছে। এই নতুন ভূমিকাতে সাফল্য পাওয়ার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী এই তারকা অস্ট্রেলিয়ান অল রাউন্ডার। যদিও এই ভূমিকায় একেবারে প্রথমবার নয়। বেশ কয়েকবার তাঁকে এই ভূমিকায় দেখা গিয়েছে।

২৯ জুলাই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হলেন অ্যাশলে গার্ডনার। অস্ট্রেলিয়ার হয়ে এবারের বিশ্বকাপেও তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। বোলিং করতে দেখা গেলেও এতদিন তাঁকে পাওয়ার প্লে-তে সেভাবে বোলিং করতে দেখা যায়নি। সেই নতুন দায়িত্ব নিয়েই এবার মাঠে নামতে চলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা অল রাউন্ডার। শোনাযাচ্ছে কমনওয়েলথে নাকি তাঁকে পাওয়ার প্লের মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দেখা যেতে চলেছে।

আর এই নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার ব্যপারেও যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে রয়েছেন অ্যাশলে গার্ডনার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, নতুন ভূমিকায় কমনওয়েলথের মতো মঞ্চে খেলাটা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। আমি সাধারণত কখনোই এমন পাওয়ার প্লের মতো গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বোলিং করিনি। বেশ কয়েকবারই এই নিয়ে কথাবার্তা হয়েছে। এই নতুন ভূমিকায় মাঠে নামার জন্য আমি মরিয়া হয়ে রয়েছি।

একেবারেই যে অ্যাশলে গার্ডনারকে এই ভূমিকায় দেখা যায়নি তা নয়। গত মরসুমে ভারতীয় দলের বিরুদ্ধেই অ্যাশলে গার্ডানারকে পাওয়ার প্লে-কে ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। সেখানেই শেফালি বর্মার মতো ক্রিকেটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। একইরকমভাবে পাকিস্তানের বিরুদ্ধেও তাঁকে ব্যবহার করতে দেখা গিয়্ছিল।

সেখানেও দুবারই পাওয়ার প্লের মঞ্চে সফল হতে দেখা গিয়েছিল এই তারকা অজি অল রাউন্ডারকে। এবার কমনওয়েলথের মঞ্চে সাফল্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

close whatsapp