টেস্টে ৩০০০ রানের মালিক বাবর আজম, ছুঁলেন বিরাট কোহলির কীর্তি

Babar Azam
Babar Azam. (Photo by SAEED KHAN/AFP /AFP via Getty Images)

সবকিছু ঠিকঠাক চললে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের জয়টা এখন শুধুই সময়ের অপেক্ষা। আর সেই মঞ্চেই পাকিস্তানের নায়ক ফের একবার বাবর আজম। তাঁর অর্ধশতরানের সৌজন্যে যেমন পাকিস্তানের জয়ের ভিতটা মজবুত হয়েছে, তেমনই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ৩০০০ রানের মালিক হলেন বাবর আজম। শ্রীলঙ্কার মাটিতে একের পর এক মাইলস্টোন গড়েই চলেছেন তিনি। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও এক বিরল নজির গড়লেন বাবর আজম। টেস্টে ৩০০০ রান করার পাশাপাশি বিরাট কোহলির রেকর্ডও ছুঁলেন তিনি।

প্রথম ইনিংস শ্রীলঙ্কার বিরুদ্ধে পিছিয়ে পড়লেও, দ্বিতীয় ইনিংসে কিন্তু ফের ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের হয়ে একমাত্র সেঞ্চুরী করেছিলেন বাবর আজম। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরী পাননি ঠিকই। কিন্তু আবদুল্লাহ শাফিকের সঙ্গে পাকিস্তানের জয়ের ভিত্তিটা কার্যত পাকা করে দিয়ে গেলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও বাবর আজমের ব্যাট থেকে এল অর্ধশতরান। সেইসঙ্গেই টেস্ট ক্রিকেটে ৩০০০ রানের মালিকও হয়ে গেলেন তিনি।

৭৩টি ইনিংসেই টেস্টে ৩০০০ রানের মালিক হলেন বাবর আজম

বিরাট কোহলির ভক্ত তিনি বরাবরই। সেই কথা কখনোই বাবর আজম বলতে দ্বিধা করেননি। কয়েকদিন আগেই বিরাট কোহলির খারাপ পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর পাশে দাঁডিয়ে বার্তাও দিয়েছিলেন। এবার সেই বিরাট কোহলিরই এক রেকর্ড ছুঁলেন বাবর আজম। টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূরণ করার পথে বিরাট কোহলির রেকর্ড ছুঁলেন তিনি। ৭৩টি ইনিংস খেলেই টেস্টে ৩০০০ রান করলেন বাবর আজম। আর সেই সঙ্গেই পাকিস্তানের জয়ের পথটাও এখন অনেকবেশী প্রশস্ত হয়ে গিয়েছে।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম ১০,০০০ রানের রেকর্ড গড়েছিলেন বাবর আজম। সেই ইনিংসে ১১৯ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ১১ট চার দিয়ে। এছাড়া ওভার বাউন্ডারিও হাকিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরী হয়ত পাননি কিন্তু ৫৫ রানের একটা দুরন্ত ইনিংস সকলকে উপহার দিয়ে গিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৪ রানের মধ্যেই দুই উইকেট খুইয়েছিল পাকিস্তান। সেথান থেকেই আবদুল্লাহ শাফিকের সঙ্গে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা শুরু করেন বাবর আজম। দুই তারকা ক্রিকেটার মিলে ১০১ রানের পার্টনারশিপও গড়েন এদিন। আর সেইসহ্গেই পাকিস্তানের জয়ের রাস্তাটাও প্রশস্ত হয়ে যায়। দিনের শেষে পাকুস্তানের রান এখন ৩ উইকেটে ২২২। পঞ্চম দিন পাকিস্তানের জিততে দরকার ১২০ রান।

এদিন বাবর আজম শুধু বিরাট কোহলির কীর্তিই স্পর্ষ করেননি। হাসিম আমরা, অ্যালেস্টার করুকদের রেকর্ডও স্পর্ষ করেছেন তিনি। টেস্টে বাবর আজমের গড় এখন ৫০। বাবরের একের পর এক রেকর্ডে সকলেই আপ্লুত।

close whatsapp