শেন ওয়ার্নের বল অব দ্য সেঞ্চুরীর ঝলক এবার পাকিস্তানের ইয়াসির শাহ-র বোলিংয়ে

yasir shah
Yasir Shah’s unplayable delivery to dismiss Kusal Mendis. (Photo Source: Twitter)

গল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছে পাকিস্তান। টেস্টে খানিকটা ব্যাকফুটেই রয়েছে পাক বাহিনী। সেখানেই ইয়াসির শাহ-র বলে ৩০ বছর আগেই স্মৃতি হঠাত্ই ফিরে এল ক্রিকেট বিশ্বে। শেন ওয়ার্নের বল অব দ্য সেঞ্চুরী এবার যেন পাকিস্তানের ইয়াসির শাহের বলে। আর তা দেখেই আপ্লত হয়েছেন সকলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনই কুস মেন্ডসের বিরুদ্ধে সেই ৩০ বছরের পুরনো শেন ওয়াক্নের বিখ্যাত ডেলিভারির ঝলক মিলল ইয়াসির শাহের বোলিংয়ে। মেন্ডিসকে সাজঘরের রাস্তা দেখানোর সঙ্গে সকলের নজরকও কাড়লেন তিনি।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে শেষ করে দিলেও, পাকিস্তানের ব্যাটাররাও কিন্তু শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে বেশীক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। ২১৮ রানেই শেষ হয়ে হয়ি গিয়েছিল পাকিস্তান। চার রানের লিড নিয়েই এদিন পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল শ্রীলঙ্কা। দিনের শেষে শ্রীলঙ্কা ৯ উইকেট হারালেও, পাকিস্তান যে খুব একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে তা কিন্তু নয়। বরমং ৩৩৩ রানের লিডে রয়েছে শ্রীলঙ্কা। তবে ইয়াসির শাহ-র সেই ডেলিভারি শ্রীলঙ্কার রানের গতিকে যে কমিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য।

প্রথম ইনিংসে আবিদুল কাদিরের রেকর্ড ভেঙেছিলেন ইয়াসির শাহ

১৯৯০ সালের অ্যাশেজে ইংল্যান্ডের গ্যাটিংয়ের বিরুদ্ধে এই বোলিং ডেলিভারি দেখিয়ে সকলকে চমকে দিয়েছিলেন শেন ওয়ার্ন। আউট সাইড লেগ স্টাম্পে বল ফেলে সেই বল অফ স্টাম্প উড়িয়ে দিয়েছিল। গোটা বিশ্ব সেই বোলিং ডেলিভারিকে বল অব দ্য সেঞ্চুরী বলে থাকে। মাঝে কেটে গিয়েছে ৩০টা বছর। কেউই সেই পারফরম্যান্স দেখাতে পারেননি। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের একবার যেন সেই বল অব দ্য সেঞ্চুরীর ঝলক। যা দেখে সকলে চমকে উঠল।

এই সেই ভিডিও

https://twitter.com/WakaAfridi/status/1548973026242228224
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বড় রানের লিড নেওয়ার লক্ষ্যে তখন দুর্ধর্ষ ফর্মে ছিলেন কুস মেন্ডিস। ৭৬ রানে ক্রিজে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ই বোলিংয়ে আসেন ইয়াসির শাহ। আর তাঁর হাত ধরেই যেন সাফল্য। সেই শেন ওয়ার্নের বোলিংয়ের ঝলক দেখা গেল তাঁর হাত খেকে। আউট সাইট লেগে বল ফেলে অফস্টাম্প উড়িয়ে কুস মেন্ডিসকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনিই। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কয়েক মুহূর্তও সময় নেয়নি। প্রথম ইনিংসেই আব্জদুল কাদিরের রেকর্ড ভেঙেছিলেন ইয়াসির শাহ।

যদিও এখনও যে পাকিস্তান খুব একটা স্বস্তি রয়েছে তা বলা চলে না। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৯ উইকেট হারিয়ে ৩২৯। লিড রয়েছে ৩৩৩ রানের। ক্রিজে রয়েছেন দীনেশ চন্ডীমল এবং জয়সূর্য। ৮৬ রানে খেলে চলেছেন তিনি। এই তারকার হাত ধরেই অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারিয়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তানের বিরুদ্ধেও লড়াই চালাচ্ছেন তিনিই।

close whatsapp