ম্যাঞ্চেস্টারে দলে পরিবর্তন হলে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় অর্শদীপকে খেলানো নিয়ে আশাবাদী জাহির খান

Zaheer Khan
Zaheer Khan. (Photo by /AFP via Getty Images)

রবিবার ম্যাঞ্চেস্টারে একদিনের সিরিজ নির্ণায়ক ম্যাচে নামবে ভারত ও ইংল্যান্ড। টি টোয়েন্টি সিরিজ টিম ইন্ডিয়াআগেই জিতে নিয়েছে। এবার লক্ষ্য একদিনের সিরিজ জয়। আর সেই ম্যাচে নামার আগে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়েই জল্পনা তুঙ্গে পৌঁছেছে। যদিও শোনাযাচ্ছে প্রথম একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও একান্ই তা হয়, তবে প্রাক্তন ভারতীয় বোলার জাহির খান মনে করছেন বোলিংয়েই সেটা হতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণাকে যদি ভারতীয় দল বসানোর সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে অর্শদীপ সিংকে খেলানো হতেও হতে পারে বলে মনে করেন জাহির খান।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শুরুটা বেশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই ওভালে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজের রাশ নিজেদের দখলে করে নিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন জসপ্রীক বুমরাহ এবং মহম্মদ সামি। সেইসঙ্গে ব্যাট হাতেও অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রোহিত শর্মা। ওভাে একাই ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ সাম পেয়েছিলেন ৩ উইকেট।

লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে সাফল্য পাননি প্রসিদ্ধ কৃষ্ণা

কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দল সেই পারফরম্যান্স ধরে রাখতে একেবারেই ব্যর্থ হয়েছিল। জসপ্রীত বুমরাহ থেকে মহম্মদ সামি সেভাবে বড় উইকেট তুলতে পারেনি। যদিও এই ্মযাচে যুজবেন্দ্র চাহাল চার উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। বোলারদের মধ্যে কেউই সেভাবে সফল হতে পারেননি। তরুণ বোলার প্রসিদ্ধ কৃষ্ণা চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সেই ম্যাচে। দলে যদি কোনও পরিবর্তন আসে প্রসিদ্ধ কৃষ্ণার জায়গাতেই আসতে পারেন অর্শদীপ সিং।

এই প্রসঙ্গে ক্রিকবাজে জাহির খান জানিয়েছেন, “আমি অবশ্য ভারতীয় দলের প্রথম একাদশে কোনওরকম পরিবর্তন দেখতে পাচ্ছি না। দই স্পিনার এং হার্দিক পান্ডিয়ার কম্বিনেশন একেবারেই সঠিক রয়েছে। একটাই তর্ক হতে পারে সেটা অর্শদীপ সিংকে নিয়ে। তাঁর সুইয়ের জন্য প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে তিনি খেলতে পারেন। এই একটা পরিবর্তনই হে পারে বলে মনে করি আমি”।

ম্যাঞ্চেস্টারে জিততে পারলেই সিরিজ পকেটে পুরতে পারবে ভারতীয় দল। এখনও পর্যন্ত ভারতের হয়ে একটি ম্যাচই খেলেছেন অর্শদীপ সিং। আইপিএলের ম়্চে ডেথ ওভার স্পেশ্যালিস্ট যেমন হয়ে উঠেছিলেন। তেমনই ভারতের জার্সিতেও প্রথম ম্যাচে কিন্তু খুব একটা খারাপ পারফরম্যান্স তিনি দেখাননি।অন্যদিকে গতম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণা। সেই জায়গায় অর্শদীপ সিংকে ব্যবহার করা হলেও হতে পারে।

দ্বিতীয় ম্যাচে অবশ্য রোহিত শর্মারা উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি। যদিও লর্ডসে ভারত হেরে গিয়েছিল। এই মুহূর্তে ভারতীয় দলের বোলিংয়ে প্রধান কারিগড় হলেন মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরাহ। স্পিনার হিসাবেও যথেষ্ট ভাল পারফরম্যান্স করছেন যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা। ম্যাঞ্চেস্টারে ভারতের সামনে সিরিজ জয়ের কঠিন চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে অনভিজ্ঞ অর্শদীপ সিংকে খেলানোর কোনও ঝুঁকি তারা নিতে চাইবে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp