লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় পর্বে খেলবেন পার্থিব পটেল

Parthiv Patel
Parthiv Patel. (Photo by Gareth Copley/Getty Images)

প্রথম পর্বে তাঁকে দেখা যায়নি। কিন্তু দ্বিতীয় পর্বে অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে এবার লেজেন্ডস লিগ ক্রিকেটে দেখা যেতে চলেছে পার্থিব পটেলকে। শুক্রবারই লেজেন্ডস লিগ ক্রিকেট ক্রিকেটের দ্বিতীয় পর্বে নামার কথা ঘোষণা করেছেন পার্থিব পটেল। প্রথম লেজেন্ডস লিগ ক্রিকেট দেখার পর থেকেই এই প্রতিযোগিতা ঘিরে উত্তেজনার পাদ চড়তে শুরু করেছিল। এবার একের পর এক তারকার এই প্রতিযোগিতায় যোগদান যে লেজেন্ডস লিগ ক্রিকেটকে অন্য মাত্রায় পৌঁছে দেবে তা বলাই বাহুল্য।

আগামী সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় পর্ব। সেখানেই দেখা যেতে চলেছে ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার পার্থিব পটেলকে। ইতিমধ্যেই লেজেন্ডস লিগ ক্রিকেটে অন্যান্য তারকাকা নিজেদের নাম ঘোষণা করে দিয়েছেন। হরভজন সিং সহ অন্যান্য বেশকিছু ভারতীয় তারকাও খেলবেন এই লিগে। সেখানেই নতুন সংযোজন পার্থিব পটেল। শোনাযাচ্ছে এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটে নাকি প্রায় ১১০ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে দেখা যাবে।

এবারের লেজেন্ডস লিগ ক্রিকেটে হরভজন, ইয়ন মর্গ্যানদেরও দেখা যাবে

ইতিমধ্যেই ভারত থেকে প্রজ্ঞান ওঝা, অশোক দিন্দা এবং রীতিন্দর সোধি লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার কথা জানিয়ে দিয়েছেন। গতবার অই লিগেই দুর্ধর্ষ পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানকে। সেই প্রতিযোগিতা যে অন্যান্য প্রাক্তনদেরও নজর কেড়েছিল তা বলাই বাহুল্য। শুক্রবারই সেই প্রতিযোগিতায় খেলার কথা ঘোষণা করেছেন পার্থিব পটেলও। আগািী সেপ্টেম্বরে শুরু হতে চলা এই প্রতিযোগিতা হবে চারটি দল নিয়ে। যেখানে ক্রিকেটার থাকতে চলেছেন প্রায় ১১০ জন।

শুধু ভারতীয় ক্রিকেটারই নয়, বিদেশী ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার ব্যপারে যথেষ্ট আগ্রহী হয়ে রয়েছেন। ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের বেশকিছু তারকারা েই প্রতিযোগিতা খেলার কথা ঘোষণা করেছেন। ভারতের বীরেন্দ্র সেওয়াগ যেমন রয়েছেন। তেমনই শোনাযাচ্ছে সদ্য ইংল্যান্ড দল থেকে অবসর নেওয়ার পর ইয়ন মর্গ্যানও নাকি এই প্রতিযোগিতায় নামতে চলেছেন।

এছাড়া মুথাইয়া মুরলীথরণ, ব্রেট লিদের মতো তারকা ক্রিকেটাররাও রয়েছেন এবারের এই প্রতিযোগিতায়। এখনও পর্যন্ত সরকারীভাবে না জানালেও শোনাযাচ্ছে অস্ট্রেলিয়ার আরেক তারকা পেয়ার মিচেল জনসন এবং তিসারা পেরেরাও লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় পর্বে খেলতে চলেছেন। সব মিলিয়ে এই প্রতিযগিতা যে এবার অন্য মাত্রা পাবে তা বলাই চলে।

close whatsapp