আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে এবার খেলতে চলেছেন মহম্মদ কাইফ ও আরপি সিং
আপডেট করা - Jul 25, 2022 10:03 pm

দিন যতই এগিয়ে আসছে ততই লেজেন্ডস লিগ ক্রিকেটে অংশগ্রহনকারী ক্রিকেটারদের সংখ্যাটা বেড়ে চলেছে। প্রতিদিনঅ কোনও কোনও তারকা ক্রিকেটার তাদের অংশগ্রহনের কথা জানাচ্ছেন। এবার আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে দেখা যেতে চলেছেন মহম্মজদ কাইফ ও আরপি সিং। যদিও গতবারও মহম্মদ কাইফকে দেখা গিয়েছিল েই প্রতিযোগিতায়। ইন্ডিয়া মাহারাজাসের হয়ে খলেছিলেন তিনি। লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণেও খেলতে চলেছেন মহম্মদ কাইফ ও আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার আরপি সিং।
এই বছরই শুরু হয়েছে লেজেন্ডস লিগ ক্রিকেটষ আর প্রথম মরসুমেই যে এই লিগের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। এবার লেজেন্ডস লিগ ক্রিকেট নিয়ে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। সেইসহ্গে বাড়তি পাওনা এবার আবার ভারতের মাঠে হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটষ। কয়েকদিন আগেই জানানো হয়েছে এই খবর। আর তাতেই আপ্লুত অগুন্তী ক্রিকেট ভক্ত। এবার সেখানেই মহম্মদ কাইফ ও ঈরপি সিংকে দেখা যাবে।
এবার ভারতের মাটিতে হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট
গত সপ্তাহেই লেজেন্ডস লিগ ক্রিকেট ভারতের মাটিতে আয়োজন করার কথা জানানো হয়েছিল। ভারতের মাটিতে এই প্রতিযোগিতার সমর্থক অগুন্তী। আর সেই কথা বিচার করেই ওমান থেকে ভারতের মাটিতে লেজেন্ডস লিগ ক্রিকেট আয়োজনের কথা জানানো হয়েছে। ইতিমদ্যেই লেজেন্ডস লিগ ক্রিকেটে একের পর এক তারকা ক্রিকেটারদের অংশগ্রহনের তকতা জানানো হয়েছে। কয়েকদিন আগেই লেজেন্ডস লিগ ক্রিকেটে ক্রিকেটে শেন ওয়াটসন, ব্রেট লিদের খেলার কথা ঘোষণা করা হয়েছে।
দিন যত এগোচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট ক্রিকেটে ক্রিকেটারদের অংশগ্রহনের তালিকাটা ক্রমশ লম্বা হতে শুরু করেছে। এবারের লিগেও চারটি দলকেই খেলতে দেখা যাবে। শোনাযাচ্ছে প্রায় ১১০ জন ক্রিকেটার নাকি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চলেছেন। আগামী সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। সেখানেই দেখা যাবে অতীতের তাবড় তাবড় তারকা ক্রিকেটারদেরকে।
মুতাইয়া মুরলীথরণ, ব্রেট লি, শেন ওয়াটসন, জ্যাক কালিসের মতো বিদেশী ক্রিকেটাররা ইতিমধ্যেই নিজেদের অংশগ্রহনের কথা জানিয়ে দিয়েছেন। এমনকতী সদ্য ইংল্যান্ড দল থেকে অবসর নেওয়া ইয়ন মর্গ্যানও নাকি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চলেছেন। এছাড়া প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটাররাও অংশগ্রহন করবেন এই লেজেন্ডস লিগ ক্রিকেটে।
ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের আগেই দেখা গিয়েছিল। এবারতো তারা রয়েছেই, সেইসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ, পার্থিব পটেল, হরভজন সিংরাও খেলবেন। একইসঙ্গে দ্বিতীয় সংস্করণে নতুন সংযোজন মহম্মদ কাইফ ও আরপি সিং। এই প্রতিযোগিতা শুরু হওয়ার অপেক্ষায় সকলে।