“আলোচনা কেন হচ্ছে” – কোহলির ফর্ম নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন রোহিত

ভারতীয় অধিনায়ক বলেছেন প্রতিটি খেলোয়াড়ের পারফর্ম্যান্স উত্থান-পতনের সাক্ষী থাকে

Virat and Rohit
Rohit Sharma and Virat Kohli. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

বেশ কয়েক মাস ধরেই ক্রিকেট বিশ্বে বিরাট কোহলির ফর্ম অন্যতম আলোচনার বিষয়। প্রাক্তন ভারত অধিনায়ক নভেম্বর ২০১৯ থেকে সেঞ্চুরি করতে পারেননি এবং এখন একেবারেই ভালো ফর্মের মধ্য দিতে যাচ্ছেন না। কিন্তু সমস্ত নেতিবাচকতার মধ্যে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর সতীর্থকে আবারও সমর্থন করেছেন এবং বলেছেন যে তারকা ব্যাটারের ফর্মে ফিরে আসার জন্য মাত্র কয়েকটি ভালো ইনিংস দরকার।

বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে আন্তর্জাতিক সেটআপের ভিতরে এবং বাইরে ছিলেন। আইপিএল ২০২২-এর সমাপ্তির পরে, তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি এবং আয়ারল্যান্ডের সফরেও ছিলেন না। ইংল্যান্ড সফরে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্ট ম্যাচে কোহলি দুই ইনিংসে যথাক্রমে মাত্র ১১ এবং ২০ রান করতে সক্ষম হন।

প্রথম টি-টোয়েন্টিতে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল কিন্তু বাকি দুটি টি-টোয়েন্টিতে (১ এবং ১১) মাত্র ১২ রান করতে পারেন। কুঁচকির চোটের কারণে প্রথম খেলা থেকে বাদ যাওয়ার পর তিনি দ্বিতীয় ওয়ানডেতে ফিরে আসেন, কিন্তু ২৫ বলে মাত্র ১৬ রান করতে পারেন, যার মধ্যে তিনটি চার ছিল। তাঁর ফর্ম স্বাভাবিকভাবেই প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং যখন একজন প্রতিবেদক ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত শর্মাকে এই সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, রোহিত তখন একই পুরনো প্রশ্নের পুনরাবৃত্তির জন্য বিরক্ত হয়েছিলেন।

সাংবাদিক এই বলে শুরু করেছিলেন, “বিরাট কোহলি কে বারে মে সবসে জিয়াদা চর্চা হো রাহি হ্যায়…।” (বিরাট কোহলি এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি) তখন রোহিত শর্মা তাঁকে প্রশ্নের মাঝপথেই থামান এবং সাথে সাথে বলেন, “কিঁউ হো রাহি হ্যায়, ইয়ার। মতলব মুঝে সমঝ মে না আতা, ভাই।” (এই আলোচনা কেন হচ্ছে। আমি এটা বুঝতে পারছি না)।

রোহিতের প্রতিক্রিয়া দেখুন

রোহিত শর্মা তারপরে প্রতিবেদককে তাঁর প্রশ্নটি সম্পূর্ণ করতে দেন এবং তিনি অধিনায়ককে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যখন কোহলির মতো একজন সফল খেলোয়াড়কে এত দীর্ঘ সময় ধরে রান করতে অক্ষম দেখেন তখন কেমন লাগে। জবাবে রোহিত শর্মা বলেন, “সে অনেক ম্যাচ খেলেছে এবং এত বছর ধরে খেলছে। সে এত ভালো ব্যাটসম্যান যে তার আশ্বাসের দরকার নেই। আমি এটি আগেও উল্লেখ করেছি যে ফর্ম ওঠানামা করে। এটা প্রত্যেক ক্রিকেটারের খেলার একটি অংশ। প্রত্যেকেই তাদের কর্মজীবনে এই ধরণের সময়ের মুখোমুখি হয়।”

“সুতরাং যে খেলোয়াড়রা এত বছর খেলছে, অনেক ম্যাচ খেলেছে এবং অসংখ্য রান করেছে, তাদের ফর্মে ফিরতে এক বা দুটি ইনিংস দরকার, আমি এটাই মনে করি। আমরা জানি যে এই বিষয়টি (কোহলির ফর্ম) নিয়ে বাইরে আলোচনা করা হচ্ছে, তবে আমাদের বুঝতে হবে যে প্রতিটি খেলোয়াড়ের পারফর্ম্যান্স উত্থান-পতনের সাক্ষী থাকে, তবে খেলোয়াড়ের মান একই থাকে। এমন কোনো খেলোয়াড় নেই যে তার খেলা প্রতিটি ম্যাচেই ধারাবাহিকতা দেখিয়েছে। প্রত্যেকেই মন্দার মুখোমুখি হয়,” রোহিত প্রতিক্রিয়ায় জানান।

close whatsapp