মানবিক রোহিত শর্মা, ম্যাচ শেষে তাঁর শটে আঘাত পাওয়া ক্ষুদে ভক্তের সঙ্গে দেখা করলেন হিটম্যান

Rohit Sharma and Shikhar Dhawan
Rohit Sharma and Shikhar Dhawan. (Photo by Dan Mullan/Getty Images)

মাঠের ভিতর প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মা যেমন নিষ্ঠুর। মাঠের বাইরে সেই হিটম্যানই অন্যএক মানুষ। বাইশগজের বাইরে  ফের একবার মানবিক রোহিত শর্মা। মাঠে যতক্ষণ থাকেন তিনি ততক্ষণ তাঁর ছয়, চারে বিধ্বস্ত হন প্রতিপক্ষ শিবিরের বোলাররা। আর রোহিত শর্মার একের পর এক ওবার বাউন্ডারি দেখে গ্যালারীতেই উচ্ছ্বাসে মেতে পড়েন সমর্থকরা। ইংল্যান্ডের বিরুদ্ধেও তেমনই ছিল দৃশ্যটা। সেখানেই রোহিতের হাকানো ছয়ে আঘাত পান এক ছয় বছরের ক্ষুদে ভক্ত। ম্যাচ শেষ তাঁর সঙ্গেই দেখা করলেন রোহিত।

মঙ্গলবার ওবালে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নেমেছিল ভারত। সেখানেই বহুদিন পর ফের সেই পুরনো ফর্মে দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। ব্যাট হাতে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন রোহিত শর্মা। তাঁর হাত থেকে একের পর এক লম্বা শট মন জিতে নিয়েছিল ওভালে থাকা অগুন্তী সমর্থকদের। সেই সময়ই রোহিত শর্মার হাঁকানো একটি লম্বা ছয়ের বলে আঘাত পান ছয় বছরের ক্ষুদে ক্রিকেট ভক্ত।

একদিনের ক্রিকেটে প্রথমবার ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত

সেই ঘটনা ঘটার সঙ্গে  সঙ্গেই ইংল্যান্ড ক্রিকেট দের সমর্থকরা গ্যালারীর কাছে ছুটে যান। সেখানেই সেই ক্ষুদে ভক্তের চিকিত্সাও শুরু করেন তারা। বড়সড় কিছু হয়নি। সেই ছয় বছরের ছোট্ট ক্রিকেট ভক্ত সুস্থই রয়েছেন। পুরো খেলাও উপভোগ করেছেন তিনি। মাঠের মধ্যেই সেই খবর পৌঁছে গিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার কানে। অপেক্ষায় চিলেন ম্যাচ শেষ হওয়ার। ইংল্যান্ডকে এই ম্যাচে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। সেখানেই ৭৬ রানের দুর্ধর্ষ ইনিংসও খেলেছেন রোহিত শর্মা।

ম্যাচ শেষ হওয়ার পরই সেই ক্ষুদে ক্রিকেট সমর্থকের খোঁজ খবর নেওয়া শুধু নয়, তাঁর সঙ্গে গিয়ে দেখা করেন এবং বেশকিছুক্ষণ সময়ও কাটিয়ে আসেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আর সেই খবর ছড়িয়ে পড়তে খুব একটা বেশী সময়ও নেয়নি। আর এতেই আপ্লুত আপামোর ক্রিকেট ভক্তরা। মানবিক রোহিত শর্মার এমন আচরণ যেন একটা আলাদাই নিদর্শন উপস্থাপন করেছে সকলের সামনে।

এদি ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। বল হাতে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামিরা রাস্তাটা তৈরে করে দিয়ে এসেছিলেন। সেই রাস্তায় হেঁটেই নিখুথভাবে ইংল্যান্ডকে হারানোর কাজটা করেন রোহিত শর্মা এবং শিখর ধওয়ান। ইংল্যান্ডের বোলাররা তাদের আউট করতেই পারেননি। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারত।

বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।

close whatsapp