লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও অনিশ্চিত বিরাট কোহলি
আপডেট করা - Jul 13, 2022 7:22 pm

চোটের জন্য প্রথম ম্যাচে নামকে পারেননি বিরাট কোহলি। এবার কী দ্বিতীয় ম্যাচেও তাঁকে ছাড়াই নামতে চলেছে ভারতীয় দল। হঠাত্ই শুরু হয়েছে নতুন জল্পনা। পাকাপাকিভাবে কিছু জানানো না হলেও, শোনাযাচ্ছে দ্বিতীয় একদিনের ম্যাচেও নাকি কার্যত অনিশ্চিত প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। চোট সারিয়ে এখনও পর্যন্ত পুরোপরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। আর তার জেরেই নাকি লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচেও অনিশ্চিত বিরাট কোহলি। আর এই বিষয় নিয়ে এখন জল্পনা তুঙ্গে রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট থেকে টি টোয়েন্টি, দুই ক্ষেত্রেই এবার চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তাঁর সমালচনায় সরব হয়েছিলেন সকলে। বিশেষজজ্ঞ থেকে প্রাক্তনদের গলায় বিরাট কোহলির ভারতীয় দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনেকেই বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিতে শুরু করেছিলেন। সেই বিরাট কোহলিই প্রথম ম্যাচের আগে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে যান।
চোট পেয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে থেকেই হঠাত্ করে বিরাট কোহলির চোট নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল চোট পেয়েছেন বিরাট কোহলি। আর সেজন্যই নাকি প্রথম ম্যাচে না খেলাপর সম্ভাবনা রয়েছে তাঁর। শেষপর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হয়েছিল। কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামতে পারেননি বিরাট কোহলি। রোহিত শর্মা নিজেই বিরাট কোহলির না খেলার কথা জানিয়েছিলেন।
আর তাতেই বিরাট কোহলিকে নিয়ে কিন্তু জল্পনাটা আরও তীব্র হতে শুরু করেছিল। বিরাট কোহলি চোট পেয়েছেন নাকি তাঁকে এইঅ সিরিজে বসিয়ে দেওয়া হল। এমন নানা প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে ক্রিকেট মহলে। বিরাট কোহলির চোটের কথা বলা হলেও, কোথায় চোট পেয়েছেন তাও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। এবার শোনাযাচ্ছে দ্বিতীয় একদিনের ম্যাচেও নাকি অনিশ্চিত বিরাট কোহলি। চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এখন পর্যন্ত।
অন্যদিকে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই ব্রিটিশ বাহিনীকে ১০ উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে ভারতীয় দল। এবার লর্ডসে দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। আর সেই লক্ষ্যে দলের উইনিং কম্বিনেশন না ভাঙারই সম্ভাবনা প্রবল।
প্রথম ম্যাচে বিরাট কোহলির জায়গায় ভারতীয় দলে এসেছিলেন শ্রেয়স আইয়ার। বিরাট ফিরতে না পারলে সেই দলই যে অব্যহত থাকবে তা নিয়ে কোনও দ্বিধা নেই।