ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা বোলিং পারফরম্যান্সে দেখিয়ে আইসিসির তালিকায় শীর্ষে জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Jul 13, 2022 3:03 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী বোলিং। আর তাতেই যেন নিজের হারানো সিংহাসন ফিরে পেলেন ভারতীয় দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহ। আইসিসির একদিনের বোলারদের ক্রম তালিকায় সকলকে পিছনে ফেলে ফের একবার শীর্ষস্থানে উঠে এলেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে বল হাতে আগুন ঝডিয়েছেন জসপ্রীত বুমরাহ। ব্রিটিশদের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে একাই শেষ করে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। ২৪ ঘন্টার মধ্যেই সেই পুরষ্কারও পেয়ে গেলেন তিনি।
শাহিন আফ্রিদি এবং ট্রেন্ট বোল্টকে হারিয়ে ফের একবার আইসিসির একদিনের বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন জসপ্রীত বুমরাহ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ৮৪১ পয়েন্ট নিয়ে আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছিলেন তিনি। যদিও সেই জায়গা বেশী দিন ধরে রাখতে পারেননি জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের সেরা পারফরম্যান্স করে ফের একবার নিজের সিংহাসন পুনরুদ্ধার করলেন বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যা্চে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। টস জিতে সেখানে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের লক্ষ্য ছিল ভারতের সামনে বিরাট রানের লক্ষ্য দেওয়া। কিন্তু জসপ্রীত বুমরার দাপটের সামনে ব্রিটিশ ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। তাবড় তাবড় তারকাদের শূ্ূন্য হাতেই মাঠ ছাড়তে হয় তাদের। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওবার থেকেই শুরু হয়েছিল জসপ্রীত বুমরার দাপট। শুরুতেই জেসন রয়, জো রুটের মতো তারকাদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের আরেক তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনও এদিন ছিল জসপ্রীত বুমরারই শিকার। এদের মধ্যে একমনাত্র রানের খাতা খুলতে পেরেছিলেন জনি বেয়ারস্টো। যদিও মাত্র সাত রামেই বুমরার সামনে থাকতে হয়েছিল তাঁকে। মাত্র ১৯ রান দিয়ে জসপ্রীত বুমরাহ একাই তুলে নিেছিলেন ৬টি উইকেট।
আর তাতেই ১১০ রানে শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশরা। এমন পারফরম্যান্সের পরই আইসিসির তরফে ভারতীয় স্পীডস্টারকে যেন এই নতুন উপহার দেওয়া হয়েছে। চির প্রতিদ্বন্দ্বীদের টপকে ফের একবার নিজের আসন ফিরে পেলেন জসপ্রীত বুমরাহ। একদিনের ক্রিকেটে আইসিসির বোলারদের ক্রম তালিকায় ফের একবার শীর্ষস্থানে উঠে এসেছেন জসপ্রীত বুমরাহ।
এই মুহূর্তে জসপ্রীত বুমরার পয়েন্ট ৭১৮। তাঁর ছিক পরেই দ্বিতীয় স্থানে ট্রেন্ট বোল্ট দাঁড়িয়ে রয়েছেন ৭১২ পয়েন্ট নিয়ে এবং শাহিন আফ্রিদি দাঁডিয়ে রয়েছেন ৬৮১ পয়েন্ট নিয়ে।