উমরান মালিক সবসময়ই তাদের পরিকল্পনায় রয়েছেন, টি২০-তে নামার আগে জানালেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

শেষ মুহূর্তে করোনায় আক্রান্ত হওয়ায়  ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল থেকে ছিটকে যান রোহিত শর্মা। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগেই ছিটকে যান অধিনায়ক। সেই পরিস্থিতিটা যে একজন অধিনায়কের কাছে কতটা খারাপ, তা সুস্থ হয়ে ফিরে আসার পরই জানালেন রোহিত শর্মা। টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেননি তিনি। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে তিনি। এই ম্যাচে নামার আগেই নানান পরিকল্পনার কথা উঠে এল রোহিত শর্মার মুখ থেকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহদের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের দলই এই ম্যাচে খেলানোর পরিকল্পনা করা হয়েছে। সেখানেই করোনা সারিয়ে ফিরে এসেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচেও উমরান মালিক খেলতে পারবেন কিনা তা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। প্রথম ম্যা্চের আগে উমরান মালিককে নিয়ে বেশ ইতিবাচক কথাই শোনা গেল ভারতীয় অধিনায়কের মুখে।

উমরান মালিক প্রসঙ্গে বার্তা রোহিত শর্মার

এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “উমরান মালিক সবসময়ই আমাদের পরিকল্পনায় রয়েছেন। তাঁর থেকে দল কী চাইছে, সেই বোঝাপড়া গড়ে ওঠার জন্য উমরানকে সময় দিতে চাই আমরা। অবশ্যই আমাদের হাতে সময় রয়েছে। আমরা বেশকিছু তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছি। সেখানে অবশ্যই উমরান মালিক রয়েছেন আমাদের পরিকল্পনায়”।

করোনা সারিয়ে টি টোয়েন্টিতেই ভারতীয় দলের অধিনায়ক হয়ে ফিরছেন রোহিত শর্মা

করোনায় আক্রান্ত হয়ে টেস্টের আগে ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছিল রোহিত শর্মাকে। প্রায় ৯দিন পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ইংল্যান্ড বনাম টেস্ট চলাকালীনই সুস্থ হয়ে ভারতীয় শিবিরে ফিরেছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই সময় আর ভারতীয় দলের জার্সিতে মাঠে নামার উপায় ছিল না তাঁর। মাঠের বাইরে থেকে দলের ব্যর্থতা দেখার আফসোস এখনও মিটছে না ভারত অধিনায়কের।

সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা জানিয়েছেন, “মাঠের বাইরে থেকে ভারতীয় দলের খেলা দেখাটা সত্যিই আমার কাছে খুব কঠিন। এটা কখনোই মেনে নেওয়া যায়না যেসময় দল সবচেয়ে চ্যালেঞ্জের পরিস্থিতিতে রয়েছে, সেই সময় মাঠের বাইরে থাকা। তবে এখন আমি খুশি যে আমি সুস্থ হয়ে মাঠে ফিরতে পেরেছি। এখন টি টোয়েন্টির দিকেই তাকাতে চাই”।

আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামবে ভারতীয় দল। সেখানেই প্রথমবার আবার ইংল্যান্ডেক সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে জস বাটলারের। যদিও ভারতীয় দলও যে প্রস্তুত তার ইঙ্গিত রোহিত শর্মার কথা থেকেই স্পষ্ট।

close whatsapp