ইংল্যান্ডের মাটিতে উইলিয়ামসনকে টপকে নতুন রেকর্ডের মালিক রোহিত শর্মা
আপডেট করা - Jul 13, 2022 2:08 pm

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই বুরাট জয় পেয়েছে ভারত। তেনিংটন ওভালে রেকর্ডের ছডাছড়ি হয়েছে মঙ্গলবার। ইংল্যান্ডের বিরুদধে একদিনের ম্যাচে প্রথমবার ১০ উইকেটে জিতে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। তাও আবার ব্রিটিশদেরই ঘরের মাঠে তাদের ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। শুধু দলই নয়, একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও। ওপেনিং জুটি হিসাবে যেমন গড়েছেন নয়া নজির তেমনই ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। জসপ্রীত বুমলাহ এবং মহম্মদ সামিই রোহিত শর্মাদের কাজটা যথেষ্ট সহজ করে দিয়েছিল এসেছিলেন বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে। শক্তিশালী ব্রিটিশ ব্যাটিং লাইনআপকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিলেন ভারতের এই দুই তারকা বোলার। মাত্র ১১০ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদুনের ম্যাচে ভারতের সামনে তখন ছিল সহজ জয়ের লক্ষ্য।
যে সুযোগ একেবারেই হাতছাড়া করেননি রোহিত শর্মা। দীর্ঘদিন তাঁর ব্যাট থেকেও বড় রানের ঝলক দেখা যায়নি। মঙ্গলবারই ইংল্যান্ডের বিরুদ্ধে ফের সেই বিধ্বংসী মেজাজে দেখা গেল রোহিত শর্মাক। দুর্ধর্ষ ৭৬ রানের ইনিংস খেললেন তিনি। সেইসঙ্গেই নতন রেকর্ডের মালিকও হয়ে গেলেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিময়ামসনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ডের মালিকও হয়ে গেলেন দ্য হিটম্যান। এখন ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের মালিক রোহিত শর্মা।
ইংল্যান্ডের মাটিতে ১৪১১ রানের মালিক এখন রোহিত শর্মা
ইংল্যান্ডের মাটিতে খেলতে আসা বদেশী ব্যাটারদের মধ্যে এতদিন সর্বোচ্চ রান ছিল কেন উইলিয়ামসনের। একদিনের ক্রিকেটে সেই রেকর্ডটাই ভেঙে দিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ রানের ইনিংস খেলার পাশাপাশি এখন ইংল্যা্ন়্ডের বিরুদ্ধে ১৪১১ রালিক রোহিত শর্মা। এতদিন ২৩ ম্যাচ খেলে ১৩৯৩ রান করে সেই রেকর্ড ছিল কেন উইলিয়ামসনের খাতায়। মঙ্গলবার সেটাই করে দেখালেন রোহিত শর্মা।
ইংল্যান্ডের মাটিতে খেলতে আসা ক্রিকেটারদের মধ্যে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন রোহিত শর্মা। বিধ্বংস ৭৬ রানের ইনিংসও খেললেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওভার বাউন্ডারি হাকিয়েই সিরিজের প্রথম অর্ধশতরানটা করেন রোহিত শর্মা। শুধু এই একটাই নয়। শিখর ধওয়ানকে সঙ্গে নিয়ে আরও একটি নজিরের মালিক হয়েছেন রোহিত শর্মা।
সৌরভ-সচিন ওপেনিং জটির পর দ্বিতীয় ভারতীয় ওপেনিং জুটি হিসাবে একদিনের ক্রিকেটে ৫০০০ রানের মালিক হয়েছেন রোহিত শর্মা-শিখর ধওয়ান জুটি। হাতে রয়েছে আরও দুটো ম্যাচ। সেখানেই রোহিতের হাত থেকে আরও কী কী রেকর্ড দেখা যায় তারই অপেক্ষায় সকলে।