ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পারফরম্যান্স দিয়েই সামিকে টি২০-তে জায়গা করার পরামর্শ পার্থিব পটেলের

Mohammed Shami
Mohammed Shami. (Photo by PHILL MAGAKOE/AFP via Getty Images)

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় রয়েছে সাড়ে তিন মাস। তারই প্রস্তুতিতে এখন ব্যস্ত হয়ে রয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের আগে টি টোয়েন্টি সিরিজের ঠাসা কর্মসূচী রয়েছে ভারতের। আর সেখানেই শোনাযাচ্ছে ভারতীয় দলের টি টেয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায়  নাকি মহম্মদ সাম নেই। আর এটাই যেন মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব পটেল। তাঁর মতে এই একদিনের সিরিজেই নিজেকে প্রমাণ করা উচিত্ মহম্মদ সামির।

সম্প্রতি ভারতীয় দলের টি টোয়েন্টি সিরিজে মহম্মদ সামিকে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মহম্মদ সামিকে বিশ্রাম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। মঙ্গলবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নামতে চলেছে ভারত। সেই স্কোয়াডেই রয়েছেন মহম্মদ সামি। সেই সিরিজেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে তাঁকে ফের টি টোয়েন্টি দলে নিজের জায়গা পাকা করে ফেলার পরামর্শই দিচ্ছেন পার্থিব পটেল।

চলতি টি টোয়েন্টি সিরিজে উমরান মালিক, আভেশ খান, হর্শল পটেল এবং অর্শদীপ সিংদের মতো তরুণদের খেলতে দেখা গিয়েছে। নিজেদের পারফরম্যান্স দেখিয়ে নজরও কেড়েছেন তারা। আর তাতেই যে মহম্মদ সামির টি টোয়েন্টি বিশ্বকাপের দলে আসার চ্যালেঞ্জটা আরও কঠিন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেজন্যই এই একদিনের সিরিজে পাওয়া সুযোগটাই তাঁকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব পটেল।

গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি

ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে পার্থিব পটেল জানিয়েছেন, এই একদিনের সিরিজেই নিজেকে ডেথ ওভার স্পেশ্যালিস্ট হিসাবে প্রমাণ করার বড় সুযোগ রয়েছে মহম্মদ সামির সামনে। আর সেই সুযোগ রাজে লাগিয়েই ফের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নিতে পারেন মহম্মদ সামি। ইতিমধ্যেই ভালতীয় দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার। তাদের সঙ্গে মহম্মদ সামির উপস্থিতি যে ভারতীয় দলকে আরও শক্তিশালী করবে তা বলার অপেক্ষা রাখে না।

টি টোয়েন্টি ক্রিকেটে মহম্মদ সামি যে খুব একটা পিছিয়ে নেই তা আইপিএলের মঞ্চেই বুঝিয়ে দিয়েছেন তিনি। এবারের আইপিএলে গুজরাত টাইটান্সে ছিলেন সামি। সেখানেই বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত ভারতীয় টি টোয়েন্টি স্কোয়াডে সেভাবে জায়াগা করে নিতে পারেননি তিনি। সামনে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও সেই জায়গা তিনি করতে পারবেন কিনা তাও এখনও পর্যন্ত নিশ্চিত নয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সেখানেই সামিকে নিজেকে প্রমাণ করতে হবে বলে মনে করেন পার্থিব পটেল।

close whatsapp