সিরিজ জয়ের পর এবার ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করারই ইঙ্গিত যুজবেন্দ্র চাহালের
আপডেট করা - Jul 10, 2022 1:58 pm

এই এজবাস্টনেই ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও টেস্ট ম্যাচে হেরে যেতে হয়েছিল ভারতকে। ১৫ বছর পর ফের ইংল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতীয় দলের। সেই প্রতিশোধ শনিবার রাতেই নিতে পেরেছে টিম ইন্ডিয়া। আর সেই জয়ের সরিক হতে পেরে আপ্লুত যুজবেন্দ্র চাহালও। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে সিরিজ জিততে পেরে তাঁর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এবার শুধুই নটিংহ্যামে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে ভারতীয় দল।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণ দল নিয়ে নেমেছিল ভারত। সেখানেই ব্রিটিশদের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের নাক ছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে যেমন ৫০ রান করেছিলেন, তেমনই বল হাতে একাই তুলে নিয়েছিলেন ৪টি উইকেট। এরপরই টিম ইন্ডিয়ার সানে ছিল এজবাস্টনের চ্যালেঞ্জ। এই মাঠ বরাবরই ইংল্যান্ডের কাছে দূর্ভেদ্য দূর্গ। সেখানেই টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ছিল ভারতীয় দল।
আর বোলারদের হাত ধরে সেটাই করতে পেরেছে টিম ইন্ডিয়া। ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ এবং যুজবেন্দ্র চাহালদের দাপটের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি ব্রিটিশ ব্যাটাররা। জস বাটলার থেকে জেসন রয়, লিয়াম লিভিংস্টোনদের মতো তারকা ব্যাটাররা সকেই এদিন ক্রিজে ছিলেন ক্ষণিকের অতিথি। ভুবনেশ্বর কুমার একাই যেমন নিয়েছিলেন তিন উইকেট, তেমনি যুজবেন্দ্র চাহালের শিকারও দুই উইকেট। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে লিয়াম লিভিংস্টোকে সাজঘরে ফিরিয়ে যুজবন্দ্র চাহালই ভারতীয় শিবিরে পুরোপুরি স্বস্তি ফিরিয়েছিলেন।
এজবাস্টনেই ২-০ সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের
মাত্র ১২১ রানেই শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড। এমনভাবে ম্যাচ জেতার পর আপ্লুত যুজবেন্দ্র চাহাল। সিরিজ জয়ের আনন্দ তো থাকবেই. এখন তাঁর লক্ষ্য ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার। ম্যাচ শেষে চাহাল টুইট করে লিখেছেন, “সত্যিই একটা অসাধারণ খেলা হয়েছে। এজবাস্টনে সিরিজ জিততে পেরে আমি অত্যন্ত খুশি। এবার লক্ষ্য শেষ এবং ফাইনাল টি টোয়েন্টি ম্যাচ”।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং শুরুটা ভালভাবে করলেও, হঠাত্ই সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখানেই শেষ মুহূর্তে রবীন্দ্র জাদেজার ঝোরো ইনিংসেই ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। প্রথমে ব্যাট করে ভারত করেতে পেরেছিল ১৭০ রান। এবার পরীক্ষাটা ছিল ভারতীয় বোলারদের সামনে। আর সেখানেই ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন তারা।
শুরুটা করেছিলেন ভুবনেশ্বর কুমার। তাঁর দেখানো পথেই সফলভাবে এগিয়ে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল। একের পর এক তারকাদের ফিরিয়ে ভারতের সিরিজ জয়টা তারাই পাকা করে দিয়েছিলেন।